পার্লামেন্টের নিম্নকক্ষে অভিশংসিত দিলমা রৌসেফ

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৬, ১০:০৪আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৫:০৩



ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্যরা। অভিশংসন প্রস্তাব গ্রহণের জন্য নিম্নকক্ষের ৫১৩ জন সদস্যের মধ্যে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন ছিল। ভোটাভুটিতে দিলমার বিপক্ষে ভোট দেন ৩৬৭ জন পার্লামেন্টারিয়ান। ফলে পার্লামেন্টের নিম্নকক্ষে অভিশংসিত হন ব্রাজিলের প্রথম এ নারী প্রেসিডেন্ট। স্থানীয় সময় রবিবার রাত ১০টায় এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দিলমা রৌসেফ

অভিশংসন প্রস্তাবের বিপক্ষে অর্থাৎ দিলমা রৌসেফ-এর পক্ষে ভোট দেন ১২৭ জন। এছাড়া ভোটদান থেকে বিরত ছিলেন ছয়জন। নিম্নকক্ষে প্রেসিডেন্টের অভিশংসনের পর প্রস্তাবটি এখন সিনেটের উচ্চকক্ষে পাঠানো হবে। সেখানে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন পেলেই কেবল প্রেসিডেন্ট দিলমা রৌসেফ স্থায়ীভাবে পদচ্যুত হবেন।

আরও পড়ুন: ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৪৬

দিলমা রৌসেফের বিরুদ্ধে অভিযোগ হলো ২০১৪ সালে পুনঃনির্বাচনের সময় বাজেট আইন ভঙ্গ করে সরকারি হিসেবে কারসাজি করেছিলেন তিনি। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাসের কোটি টাকার একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন: ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় দুই অস্ট্রেলীয় নিহতের দাবি আল কায়েদার

নিজের বিরুদ্ধে আনা বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছেন রৌসেফ। তবে তার অভিশংসন প্রক্রিয়া নিয়ে কদিন ধরেই বিতর্ক চলছিলো, বিরোধী দলগুলো তার অভিশংসনের পক্ষে আওয়াজ তুলেছে। এর বিপরীতে রৌসেফ এই অভিশংসন প্রক্রিয়াকে ‘বেসামরিক ক্যু’ হিসেবে আখ্যায়িত করেছেন।

আরও পড়ুন: ইরাকে নতুন সরকার গঠনের দাবিতে বিক্ষোভ

এদিকে প্রেসিডেন্ট রৌসেফের অভিশংসন প্রক্রিয়ার পক্ষে-বিপক্ষে হাজার হাজার মানুষ কংগ্রেস ভবনের সামনে এবং দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ করছে। সূত্র: বিবিসি, নিউ ইয়র্ক টাইমস।

/এমপি/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম