বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব

বাংলা ট্রিবিউন ডেস্ক  
১৫ অক্টোবর ২০২৬, ০১:৪১ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৮

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উত্থাপিত উদ্বেগের বিষয়ে বাংলাদেশ সরকার পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা জানিয়েছে ভারত। বুধবার (১৪ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত দ্বিসাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিবিসির সাংবাদিক বাংলাদেশের সংখ্যালঘুদের সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি বিবৃতির প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে দেওয়া ওই বিবৃতিতে গত তিন মাসে হত্যাকাণ্ডসহ প্রায় ১৪১টি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলেও সংগঠনটি দাবি করেছে। পাশাপাশি সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ধারাবাহিক প্রচেষ্টার অভিযোগও তুলে ধরা হয়েছে।

বাংলাদেশের সংখ্যালঘু সংগঠনগুলো অতীতেও এ ধরনের উদ্বেগ জানিয়েছে উল্লেখ করে এ বিষয়ে ভারত সরকারের অবস্থান জানতে চান ওই সাংবাদিক।

জবাবে রণধীর জয়সওয়াল মাত্র একটি বাক্যে বলেন, “আমাদের প্রত্যাশা, বাংলাদেশ সরকার এসব বিষয়ের সুরাহা করবে।”

এদিকে, দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে। দ্য হিন্দুর সাংবাদিক কল্লোল ভট্টাচার্য বলেন, বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের অংশ নেওয়ার কথা থাকলেও তার পরিবর্তে দেশটির স্বরাষ্ট্রসচিব অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে যথাযথ পর্যায়ে প্রতিনিধিত্ব না করার ঘটনা দ্বিতীয়বার ঘটেছে উল্লেখ করে এ বিষয়ে ভারতের বক্তব্য জানতে চান তিনি।

জবাবে জয়সওয়াল বলেন, বিমসটেকের সব সদস্যদেশের অংশগ্রহণে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশও এতে অংশ নিয়েছে। বৈঠক শেষে সন্ত্রাসবাদ দমন, মাদকবিরোধী পদক্ষেপ ও অর্থপাচার প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে দিল্লি ঘোষণা গৃহীত হয়েছে বলেও জানান তিনি।

/এম/
সম্পর্কিত
এবার জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভের ডাক সিজেপির
ভারত থেকে সড়কপথে ২০ দেশ পেরিয়ে পৌঁছনো যাবে লন্ডনে!
প্যাথলজিস্টের ডিজিটাল স্বাক্ষর, মেডিক্যাল রিপোর্টে জালিয়াতির শঙ্কা
সর্বশেষ খবর
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর