মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাই

নিউ ইয়র্ক প্রাইমারিতে ট্রাম্প ও হিলারি জয়ী

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৬, ০৮:৫৩আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ০৯:১০
image

চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার লড়াইয়ে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন নিউ ইয়র্ক প্রাইমারিতে নিশ্চিত জয়ের পথে রয়েছেন। এর মধ্য দিয়ে তারা নিজেদের শক্ত অবস্থানের জানান দিলেন।

আরও পড়ুন: ৯/১১-কে ৭/১১ হিসেবে উল্লেখ করলেন ট্রাম্প!

নিউ ইয়র্ক প্রাইমারিতে ভোট দিচ্ছেন বিল ও হিলারি ক্লিনটন

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানাচ্ছে, ৮৫.৪ শতাংশ ভোট গণনা সম্পন্ন হওয়ার পর ডেমোক্র্যাটিক দলের শীর্ষ প্রার্থী হিলারি ক্লিনটন ৫৭.৩ শতাংশ ভোট পেয়েছেন, বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪২.৭ শতাংশ। রিপাবলিকান দলে ৮৫.২ শতাংশ ভোট গণনা সম্পন্ন হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৫৯.৯ শতাংশ আর তার প্রতিদ্বন্দ্বী কাসিচ পেয়েছেন ২৫.২ শতাংশ ভোট। ১৪.৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন টেড ক্রুজ।

আরও পড়ুন: উইসকন্সিন অঙ্গরাজ্যে ক্রুজ-স্যান্ডার্সের জয়

হিলারি এবং ট্রাম্পের এই জয়ের মধ্য দিয়ে প্রার্থিতা বাছাইয়ের দৌড়ে এখন তারা অনেকটাই এগিয়ে গেলেন। ক্লিনটনের ১,৮৬২ ডেলিগেটের সমর্থন রয়েছে। অপরদিকে, ১,১৬১ জন ডেলিগেটের সমর্থন রয়েছে স্যান্ডার্সের। প্রার্থী হতে এখন হিলারির প্রয়োজন আরও ৫২১ জন ডেলিগেটের সমর্থন, যেখানে স্যান্ডার্সের দরকার আরও ১২২২ ডেলিগেটের সমর্থন।

ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন: ওবামাকে ‘ভণ্ড’ বললেন লন্ডনের মেয়র বরিস জনসন

রিপাবলিকান শিবিরে, ৮০৪ জন ডেলিগেটের সমর্থন রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। অপরদিকে, টেড ক্রুজের রয়েছে ৫৫৯ জন ডেলিগেটের সমর্থন। তৃতীয় অবস্থানে থাকা কাসিচের রয়েছে ১৪৪ জন ডেলিগেটের সমর্থন। প্রার্থী হতে ট্রাম্পের লাগবে আরও ৪৪৩ জন ডেলিগেটের সমর্থন, যেখানে ক্রুজের দরকার আরও ৬৭৮ ডেলিগেটের সমর্থন। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলায় নতুন রণক্ষেত্র লোহিত সাগর
রুশ এস-৪০০ না ছাড়লে মিলবে না এফ-৩৫ যুদ্ধবিমান: তুরস্ককে যুক্তরাষ্ট্র
স্পাইডার-ম্যান সাজে ফিরছিলেন, পথেই হয়ে উঠলেন বাস্তবের সুপারহিরো
সর্বশেষ খবর
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড