৯/১১-কে ৭/১১ হিসেবে উল্লেখ করলেন ট্রাম্প!

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৬, ১৯:৩৬আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৯:৩৬

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প আবারও সমালোচনার মুখে পড়েছেন। এবার নিউ ইয়র্কে এক নির্বাচনি প্রচারণায় তিনি ৯/১১-কে ৭/১১ বলে উল্লেখ করেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চালানো সন্ত্রাসী হামলার কথা স্মরণ করে বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই তারিখটিকে গুলিয়ে ফেলেন। তবে ট্রাম্প পরে তার ভুল সংশোধন করেননি।

আরও খবর: অস্ট্রেলিয়ায় আগাম পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে ৯/১১ সন্ত্রাসী হামলার ঘটনাস্থলে দাঁড়িয়ে ট্রাম্প বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আমি এ বিষয়ে আগেই লিখেছি, আর তা আমার কাছে খুবই আবেগের। ৭/১১-এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে পড়ার পর, আমি নিজে দুঃখভারাক্রান্ত ছিলাম। আমি দেখেছি, আমাদের পুলিশ ও দমকলকর্মীরাও আবেগাপ্লুত ছিলেন। আর উদ্ধারকাজে আমি মহান মানবতা প্রত্যক্ষ করেছি।’

আরও পড়ুন: বন্দি বিনিময়ের ব্যাপারে পুতিন-পোরোশেনকোর ফোনালাপ

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্প নিউ ইয়র্ক প্রাইমারির রিপাবলিকান ডেলিগেটদের সমর্থন লাভের জন্য নির্বাচনি প্রচারে ৯/১১ হামলার বিষয়টিকে বিশেষভাবে উল্লেখ করেছেন বলে মনে করা হচ্ছে। সূত্র: সিএনএন।

/এসএ/এএ/

সম্পর্কিত
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
ফের ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
সর্বশেষ খবর
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি