সমাজ বদলে ভূমিকা রাখতে চান পাকিস্তানের দুই নারী কর্মকর্তা

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০১৬, ১৪:৩২আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৪:৪২

পাকিস্তানের দুই প্রতিশ্রুতিশীল নারী কর্মকর্তা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার একমাত্র মানসেহরা জেলাতেই দুটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তার পদে নিয়োগ দেওয়া হয়েছে দুইজন নারীকে। শুধুমাত্র কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করাই নয়, সমাজে নারীর অবস্থান পরিবর্তনেও ভূমিকা রাখতে চান এই দুই প্রতিশ্রুতিশীল নারী কর্মকর্তা।

অ্যাসিস্টেন্ট সুপারিনটেনডেন্ট অব পুলিশ সোনিয়া শিমরোজ খান এবং অ্যাসিস্টেন্ট ফুড কন্ট্রোলার উজমা শাহকে দেখে অনেক সময়ই অবাক হন স্থানীয়রা। কেননা এমন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তার পদে পুরুষদের দেখেই অভ্যস্ত তারা।কিন্তু এই দুই কর্মকর্তাই তাদের কর্মক্ষেত্রে দক্ষতা ও আত্মোৎসর্গের প্রমাণ রেখেছেন।

 আরও পড়ুনঃ একজন নারী ফ্যাশন ডিজাইনারের পোশাকে ফিলিস্তিনি ঐতিহ্যের গল্প

এএসপি সোনিয়া শিমরোজ খান বলেন, ‘মেয়েরা দুর্বল আর ছিঁচকাঁদুনে- এমন ধারণাই সমাজে প্রতিষ্ঠিত।এই ধারণা ভাঙতে চাই বলেই আমি পুলিশে কাজ করতে এসেছি।’

তিনি আরও বলেন, ‘মেয়েরা এখন সেনাবাহিনী, এয়ারফোর্সসহ অনেক জায়গায় কাজ করছে, কিন্তু পুলিশে আসতে খুব একটা আগ্রহী হয়না। আমি তাদের অনুরোধ করবো- আপনারা পুলিশে আসুন, আমরা সমাজ পরিবর্তন করতে এগিয়ে যাই।’

তিনি আরো বলেন, নারী কর্মকর্তারা নারী বিষয়ক সমস্যাগুলো ভালো বুঝতে পারবেন- এটাই স্বাভাবিক। নারী হিসেবে পুলিশে কাজ করতে সমস্যা হয়েছে, কিন্তু মানসেহরার মানুষও ধীরে ধীরে নারীদের সরকারি কর্মকর্তা হিসেবে গ্রহণ করতে পারছে।

তিনি আরও বলেন, ‘আমি সমাজ বদলের মহান উদ্দেশ্যে সংসারধর্মকে জলাঞ্জলী দিয়েছি।’

অ্যাসিস্টেন্ট ফুড কন্ট্রোলার উজমা শাহও এই পুরো প্রদেশের খাদ্য বিভাগের প্রথম নারী কর্মকর্তা। তিনি বলেন, ‘আমাদের সমাজ এখনও নারীকে কর্মকর্তা হিসেবে দেখতে বা গ্রহণ করতে খুব ইচ্ছুক নয়। কিন্তু আমি আশাবাদী। এই নেতিবাচক মনোভাব দ্রুতই বদলে যাবে। আমি নিয়মিত দোকান-বাজারে অভিযানে অংশ নেই, ভেজাল খাদ্য শনাক্ত করে আইনি পদক্ষেপ নিই।’

সূত্রঃ ডন

/ইউআর/    

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম