পিএইচডি শিক্ষার্থীদের চাকর বানাচ্ছে গুজরাট!

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০১৬, ২০:৩৮আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ২০:৩৮
image

পিএইচডি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় মুক্ত ও স্বাধীন জ্ঞান চর্চার ক্ষেত্র হলেও রাজ্যের পিএইচডি শিক্ষার্থীদের দিয়ে প্রশাসনিক গবেষণার কাজ করিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ভারতের গুজরাট সরকার। এরইমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বেছে নেওয়ার জন্য ৮২টি বিষয় পাঠানো হয়েছে। তবে রাজ্য সরকারের এ উদ্যোগকে ভালোভাবে নিচ্ছেন না অনেক শিক্ষাবিদ। তাদের মতে, যাদের মুক্ত জ্ঞান চর্চা করার কথা, রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচির সমালোচনা করার কথা, ওই উদ্যোগের মধ্য দিয়ে সেই তাদের চাকর বানানোর চেষ্টা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলা হয়েছে রাজ্য সরকারের পাঠানো বিষয়াবলী থেকে পিএইচডি শিক্ষার্থীরা যেন অন্তত ৫টি করে টপিক বেছে নেন, সে বিষয়টি যেন নিশ্চিত করা হয়।রাজ্য সরকার গবেষণার জন্য যে বিষয়গুলো পাঠিয়েছে তার মধ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কল্যাণমূলক স্কিম ও কর্মসূচি রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযান প্রকল্প, কন্যা কেলাভানি, গুনতসায় এবং এমএ জোজনা ও সরদার প্যাটেল আওয়াজ যোজনার মতো গুজরাটের মডেল স্কিম। আরও পড়ুন: ভয় পেয়েছেন প্রেসিডেন্ট সিসি, আরেক বসন্তের দ্বারপ্রান্তে মিসর!

পিএইচডি
এসব প্রকল্পের সঙ্গে যায়, এমন বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে পারবেন পিএইচডি শিক্ষার্থীরা। গুজরাট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এ ইউ প্যাটেল বিশ্বাস করেন, গুজরাট সরকারের এ উদ্যোগ শিক্ষার্থীদেরকে তাদের থিসিসের জন্য ‘প্রাসঙ্গিক পূর্বানুমান’ বেছে নিতে সহায়তা করবে। আরও পড়ুন: পুরুষ মডেলের আদলে মোনালিসাকে এঁকেছিলেন ভিঞ্চি!

রাজ্য সরকারের এ উদ্যোগকে এ ইউ প্যাটেল স্বাগত জানালেও এ উদ্যোগকে ভালো চোখে দেখছেন না এমন শিক্ষাবিদদের সংখ্যা অনেক। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শিক্ষাবিদরা মনে করছেন এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের রাষ্ট্রের চাকর বানানো হচ্ছে অথচ তাদের কাজ হলো রাষ্ট্রের বিভিন্ন বিভিন্ন কল্যাণমূলক কমর্কাণ্ডের পর্যালোচনা করা। সূত্র: হাফিংটন পোস্ট

/এফইউ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম