মানবতাবিরোধী অপরাধে শাদের সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৬, ২০:২৭আপডেট : ৩০ মে ২০১৬, ২০:২৭

শাদের সাবেক প্রেসিডেন্ট হিসেন হাবরেমানবতাবিরোধী অপরাধে  দোষী প্রমাণিত হওয়ায় শাদের সাবেক প্রেসিডেন্ট হিসেন হাবরেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সেনেগালের একটি আদালত। সোমবার সেনেগালের রাজধানী ডাকারে আফ্রিকান ইউনিয়ন সমর্থিত একটি বিশেষ আদালত এই রায় দেন।

এই রায়ে মধ্য দিয়ে প্রথমবারের মতো আফ্রিকান ইউনিয়ন সমর্থিত একটি আদালত মহাদেশটির একজন সাবেক শাসকের মানবতাবিরোধী অপরাধের বিচার হলো।

সাবেক এ প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, ১৯৮২-৯০ সাল পর্যন্ত শাদের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার সময় ৪০ হাজার লোককে হত্যার আদেশ দিয়েছেন।  ওই সময় তাকে  'আফ্রিকান পিনোশে' বলে আখ্যায়িত করেছিলেন।

হাবের সব অভিযোগই অস্বীকার করেছেন। এ আদালতের আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।  রায় ঘোষণার সময় ৭৩ বছরের হাবরে চিরাচরিত সাদা আলখাল্লা, সানগ্লাস ও পাগড়ি পরে আদালতে উপস্থিত ছিলেন। কাপড় মুখ ঢাকা অবস্থায় কাঠগড়ায় নির্বিকার বসে ছিলেন।

বিশেষ আদালতের প্রেসিডেন্ট জিবারদাও গুস্তাভে কাম জানান, হাবরে তিনটি ধর্ষণের ঘটনায়ও সম্পৃক্ত।

নির্বাসনে থাকা অবস্থায় ২০১৩ সালে সেনেগালে হাবরে গ্রেফতার হন। ১৯৯০ সালে ক্ষমতাচ্যুত হওয়ার নির্যাতিতদের পক্ষ থেকে তার বিচারের দাবি ওঠে।

২০০৫ সালে বেলজিয়াম হাবরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করে আন্তর্জাতিক আদালতে বিচার চায়। কিন্তু সেনেগাল আফ্রিকান ইউনিয়নে বিচারের পক্ষে মত। ২০১৩ সালে শাদের একটি আদালত তার অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেন। সূত্র: বিবিসি।

আরও পড়ুন:

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান