এখন থেকে আর চিৎকারের অধিকারও থাকছে না চীনা শিক্ষার্থীদের!

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৬, ১৭:০২আপডেট : ৩০ মে ২০১৬, ২৩:৪৯
image

চীনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে গাওকাও পরীক্ষা বলা হয় পরীক্ষার আগের দিনগুলোতে প্রচণ্ড মানসিক চাপে থাকে চীনের শিক্ষার্থীরা। আর সে পরীক্ষা যদি হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তাহলে তো কথাই নেই। এ ধরনের চাপ থেকে রক্ষা পাওয়ার আশায় নানারকম কর্মকাণ্ড করে থাকে শিক্ষার্থীরা। বাদ যায় না বই-পত্র ছিড়ে ফেলা কিংবা হলওয়েতে চিৎকার চেঁচামেচি করার মতো কাজও।
আর দশদিন বাদেই চীনের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। পরীক্ষাকে সামনে রেখে জিয়ামেন এডুকেশন ব্যুরো হাইস্কুল শিক্ষার্থীদের পাঠ্যবই ছেঁড়া ও হলওয়েতে চিৎকার করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে খবরটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গাওকাও নামের ওই ভর্তি পরীক্ষায় প্রতিবছর প্রায় ১ কোটি শিক্ষার্থী অংশ নিয়ে থাকে। দুইদিন ধরে ভর্তি পরীক্ষা হয়। গাওকাও পরীক্ষাকে জীবনের গন্তব্য নির্ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা বলে বিবেচনা করা হয়ে থাকে। অর্থাৎ ভবিষ্যতে কে কোন পেশায় যেতে পারে অর্থাৎ কেউ কৃষক হবে নাকি চিকিৎসক হবে, কারখানা শ্রমিক হবে নাকি বিজ্ঞানী হবে তা নির্দিষ্ট করার সুযোগ তৈরি হয় এ পরীক্ষার মাধ্যমে। তবে এ পরীক্ষায় ব্যাপক প্রতারণা হওয়ার অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সীমিত সংখ্যক আসনে ভর্তি হতে লাখ লাখ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। আর তাই এ পরীক্ষার আগে হাই স্কুল শিক্ষার্থীরা প্রচণ্ড মানসিক চাপে থাকেন। এমনকি অনেক সময় শিক্ষার্থীরা চরম হতাশায় ভোগেন এবং আত্মহত্যার পথ বেছে নেন। 
আরও পড়ুন: দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের ব্যবহৃত সেই গোপন মেশিনের সন্ধান

চীনা ওয়েবসাইট সিনার চালানো এক জরিপে দেখা গেছে, ওয়েবসাইটটির ৫১ শতাংশ ব্যবহারকারী বলেছেন তারা এ নিষেধাজ্ঞার পক্ষে নন। কেউ কেউ মন্তব্য করেছেন যে, বইগুলো যেহেতু শিক্ষার্থীদের, সেক্ষেত্রে এ বই নিয়ে কী করা হবে না হবে তা নির্ধারণের ভার শিক্ষার্থীদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। অন্যরা বলছেন, শিক্ষার্থীরা পরীক্ষার আগে বই ছিঁড়ে বলে মনে হয় না। সাধারণত এক্ষেত্রে কাগজপত্র ছিড়ে থাকে তারা। আবার কেউ কেউ নিষেধাজ্ঞার পক্ষেও মত দিয়েছেন। তারা বলছেন, বইগুলো ছেঁড়া না হলে সেগুলো পরবর্তীতে অন্য কাউকে দেওয়া যেতে পারে কিংবা বিক্রি করা যেতে পারে। এতে সম্পদ বিনষ্ট হয় না।

গ্লোবাল টাইমসের তথ্য অনুযায়ী, গত বছর হুবেই প্রদেশের সাত শিক্ষার্থীকে বই ছেঁড়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছিল। তবে স্কুল কর্তৃপক্ষ জানায়, ওই শিক্ষার্থীদের কেবল সতর্ক করা হয়েছিল। তারা এখনও পরীক্ষা দিতে পারবে। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান