কেনিয়ায় বোরকা পরা ৩ নারী হামলাকারীকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৪

কেনিয়ায় তিন বোরকা পরা নারী হামলাকারীকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ। রবিবার ওই তিন নারী স্থানীয় একটি পুলিশ স্টেশনে হামলা চালালে পুলিশের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। মোম্বাসা পুলিশের এক স্থানীয় কমান্ডারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

মোম্বাসার কাউন্টি পুলিশের কমান্ডার প্যাটারসন মাইলো জানান, মোম্বাসার সেন্ট্রাল পুলিশ স্টেশনে এই তিন নারী একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং ছুরিকাঘাতে এক পুলিশ সদস্যকে আহত করে।

হামলার বিবরণ দিয়ে মাইলো আরও জানান, হামলার শুরুতে পূর্ব আফ্রিকার মুসলিমদের মধ্যে প্রচলিত পোশাক বুইবুই বা কালো বোরকা পরিহিত তিন নারী পুলিশ স্টেশনে ঢুকে মোবাইল ফোন হারিয়ে যাওয়া বিষয়ক অভিযোগ লিপিবদ্ধ করার ইচ্ছা প্রকাশ করে। এদের মধ্যে একজন একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে, আরেকজন এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে আহত করেন। এর জবাবে পুলিশ গুলি ছুড়ে ওই তিনজনকেই হত্যা করেন। 

প্যাটারসন মাইলো বলেন, ‘ওই তিন নারীই বুলেটপ্রুফ জ্যাকেট পরে ছিলো। ওই নারীদের দেহে কোনও বিস্ফোরক ছিল কিনা সে সম্পর্কে খোঁজ নিতে বোমা শনাক্তকারী বিভাগ দায়িত্ব নিয়েছে।’

পরে পুলিশ জানায় তাদের শরীরে বিস্ফোরক পাওয়া গিয়েছে, তবে তা বিস্ফোরিত হয়নি।

এই হামলার বিষয়ে এখনও দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী। তবে হামলার সঙ্গে জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র: সিএনএন।

/ইউআর/এএ/

 

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম