আগামী নির্বাচনে নাইজেরিয়ার প্রেসিডেন্টকে সমর্থন দেবেন না তার স্ত্রী

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৬, ১৫:০৪আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৫:০৪

নাইজেরিয়ার প্রেসিডেন্ট ও তার স্ত্রী সরকার ব্যবস্থায় সংস্কার না করলে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারিকে আগামী নির্বাচনে সমর্থন না দেওয়ার হুমকি দিয়েছেন তার স্ত্রী আয়শা বুহারি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন আয়শা। শুক্রবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

আয়শা জানান, যে সব সরকারি কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন তাদের চিনেন না তার স্বামী। কয়েকজনের প্রভাবেই এদের বেশিরভাগকে নিয়োগ দেওয়া হয়েছে।

আয়শার স্বামী মুহাম্মাদু বুহারি ৭৩ বছর বয়সী সাবেক সামরিক শাসক গত বছর নির্বাচিত হন। নির্বাচনি প্রচারণায় তিনি ইসলামি জঙ্গি বোকো হারামকে নিশ্চিহ্ন ও দুর্নীতির বিরুদ্ধে অভিযানের প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও ২০১৯ সালে অনুষ্ঠিতব্য আগামী নির্বাচনে নিজের প্রার্থীতার কথা এখনও ঘোষণা করেননি মুহাম্মাদু।

আফ্রিকার সবচেয়ে বৃহৎ অর্থনীতির দেশ নাইজেরিয়া ২৫ বছরের মধ্যে অর্থনৈতিক মন্দায় পড়েছে। বিশ্বব্যাপী তেলের দরপতনে এ সংকটে পড়েছে। তেল বিক্রিই দেশটির আয়ের প্রধান খাত।

সাক্ষাৎকারে আয়শা বলেন, ‘তিনি (মুহাম্মাদু) এখনও আমাকে বলেননি যে তিনি নির্বাচন করবেন। তবে স্ত্রী হিসেবে আমি সিদ্ধান্ত নিয়েছি ২০১৯ সাল পর্যন্ত যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আমি নারীদের কাছে গিয়ে তার জন্য ভোট চাইতে পারব না। যা আমি গত নির্বাচনে করেছি। আমি আর কখনও তা করব না।’

আয়শা জানান, অল প্রগ্রেসিভ কংগ্রেস (এপিসি) পার্টিতে অনেক লোককে পদ দেওয়া হয়েছে যারা দলের লক্ষ্যকে ধারণ করেন না। বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগ দেওয়া হয়েছে কয়েকজনের প্রভাবে।

প্রেসিডেন্টের স্ত্রী বলেন, ‘নিয়োগ পাওয়া এসব মানুষের ৫০ জনের মধ্যে ৪৫ জনকেই প্রেসিডেন্ট চিনেন না। যেমন, তিনি যাদের নিয়োগ দিয়েছেন তাদের আমিও চিনি না। অথচ ২৭ বছর ধরে আমি তার স্ত্রী।’

প্রেসিডেন্ট দায়িত্বে আছেন কিনা জানতে চাইলে আয়শা বলেন, ‘এ সিদ্ধান্ত জনগণের নেওয়ার বিষয়’। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম