কঙ্গোতে বন্যায় অন্তত ৫০ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৬, ২২:২৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৪:১৬

কঙ্গোতে বন্যায় অন্তত ৫০ জনের প্রাণহানি গণপ্রজাতন্ত্রী কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও একটি নদী প্লাবিত হয়ে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া প্রাকৃতিক এই দুর্যোগে কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বৃহস্পতিবার এক প্রাদেশিক গভর্ণর বার্তা সংস্থা এএফপি’কে একথা জানান।

মুষলধারে বৃষ্টিপাতের কারণে বোমা নগরীর মধ্য দিয়ে বয়ে যাওয়া কালামু নদীর পানির স্রোতের তোড়ে সীমান্তের ওপারের অ্যাঙ্গোলার কয়েকজন মানুষ ভেসে গেছেন। একটানা দুই ঘণ্টা বৃষ্টিপাতে নদীটি প্লাবিত হয়ে দুকূল উপচে পড়ে।

কঙ্গোর মধ্যাঞ্চলীয় প্রদেশের গভর্ণর জ্যাকস এমবাডু বলেন, ‘বোমায় সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত একটানা বৃষ্টিপাত হয়েছে। এতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।’ তিনি জানান, নিখোঁজদের সন্ধানে তল্লাশী চালানো হচ্ছে।

কাদায় চাপা পড়া আরও লাশ পাওয়ার আশঙ্কা করছেন তিনি।

এমবাডু আরও বলেন, ‘বুধবার আমরা ৩১টি লাশ সমাহিত করেছি এবং অ্যাঙ্গোলা সীমান্ত থেকে আজ আরও প্রায় ২০টি লাশ উদ্ধার করে নিয়ে আসা হতে পারে।’

তিনি বলেন, পানি স্বাভাবিক স্তরের চেয়ে দুই মিটার (ছয় ফুট) উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অন্তত ৫শ’ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

বোমা শহরটি কঙ্গোর একমাত্র আটলান্টিক বন্দর। বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছে, নগরীর তিনটি এলাকা এখনও মাটিতে ঢেকে রয়েছে। কোনও কোনও স্থানে এক মিটার গভীর কাদার সৃষ্টি হয়েছে। সূত্র: এএফপি।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম