লিবিয়ায় বিমানঘাঁটিতে সংঘর্ষে নিহত অন্তত ৬০

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৭, ১৬:৫৮আপডেট : ১৯ মে ২০১৭, ১৭:০০

লিবিয়ায় বিমানঘাঁটিতে সংঘর্ষে নিহত অন্তত ৬০ লিবিয়ার দক্ষিণাঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটিতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৬০জন নিহত হয়েছেন। বিদ্রোহীদের গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর বিমানঘাঁটিতে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এল-শাতি বিমানঘাঁটি দখলের জন্য মিসরাতা শহর থেকে জেনারেল হাফতার-এর ন্যাশনাল আর্মি (এলএনএ)-র একটি ব্রিগেড চেষ্টা করে।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে একটি বিদ্রোহী গোষ্ঠী ঘাঁটিটির দখল নেওয়ার জন্য হামলা চালানোর পর সংঘর্ষ শুরু হয়। স্থানীয় হাসপাতালগুলোতে ৬০টি মরদেহ থাকার কথা জানা গেছে। নিহতদের মধ্যে ঘাঁটিতে কর্মরত বেসামরিক নাগরিকও রয়েছেন। নিহতদের বেশিরভাগই স্বঘোষিত জেনারেল খালিফা হাফতার-এর নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জড়িত।

শহরটির মেয়র ইবরাহিম জামি জানিয়েছেন, নিহতদের অনেককেই গলা কেটে হত্যা করা হয়েছে। কয়েকটি যুদ্ধবিমানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়া সরকারের পশ্চিমাঞ্চলের এক মুখপাত্র মোহাম্মেদ আগলিওয়ান জানান, তারা ঘাঁটিটি দখলমুক্ত করেছেন এবং ঘাঁটির ভেতরে থাকা সব বিদ্রোহীদের নিষ্ক্রিয় করা হয়েছে।

২০১১ সালে দেশটির প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর থেকেই লিবিয়ায় সংঘাত চলমান রয়েছে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক