সিয়েরা লিওনে পাহাড়ি ঢল ও পলি চাপায় নিহত দুই শতাধিক

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০১৭, ২১:০৩আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৯:৩৮

সিয়েরা লিওনে পাহাড়ি ঢল ও পলি চাপায় নিহত দুই শতাধিক সিয়েরা লিওনে ভারি বর্ষণে সৃষ্টি পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসা পলিমাটিতে চাপা পড়ে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। এর আগে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা রেড ক্রসের বরাত দিয়ে নিহতের সংখ্যা ৩১২ জন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে সরকারিভাবে ২০৫ জনের লাশ মর্গে আনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

সোমবার রিজেন্ট অঞ্চলের পাহাড়ি এলাকার একাংশে ধস নামে।  ধসে পড়া মাটি বৃষ্টির পানির সঙ্গে সমতলে নেমে আসে। এতে করে রাজধানীর বেশ কিছু এলাকার বাড়িঘর পলি চাপা পড়ে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, যে সময় বাড়িঘরগুলো পলি চাপা পড়ে তখন অনেকেই ঘুমাচ্ছিলেন। এখনও হতাহত ও ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা জানা যায়নি। তবে দেশটির ভাইস প্রেসিডেন্ট ভিক্টর বোকারি ফোহ জানান, অন্তত কয়েকশ মানুষ চাপা পড়েছেন।

রেড ক্রসের একজন মুখপাত্র জানিয়েছেন, রাজধানীর মর্গে ১৭৯টি লাশ আনা হয়েছে। পরে বার্তা সংস্থা এএফপি রেড ক্রসের বরাত দিয়ে নিহতের সংখ্যা ৩১২ জন বলে জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা ক্যান্ডি রজার্স জানিয়েছেন, পাহাড়ি ঢল ও পলি চাপার কারণে ২ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

সিয়েরা লিওনে পাহাড়ি ঢল ও পলি চাপায় নিহত দুই শতাধিক

বার্তা সংস্থা রয়টার্সকে ভাইস প্রেসিডেন্ট জানান, ঘটনার ভয়াবহতায় তিনি নিজেই ভেঙে পড়েছেন। পলি চাপা পড়া এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং মানুষকে উদ্ধার করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পলি চাপায় অন্তত ১৮০ জন নিহত হয়েছে। বেশ কিছু মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকার সড়কগুলো কাদা ও পলিতে ঢেকে গেছে। লোকজন পলির মধ্য দিয়ে চলাফেরা করছে।

সিয়েরা লিওনে বন্যা একেবারে অস্বাভাবিক নয়। কিন্তু ভারি বর্ষণে নিয়মিত অনিরাপদ বাড়িঘর ভেঙে যায়। ২০১৫ সালে ফ্রিটাউনে ভয়াবহ মৌসুমী বৃষ্টিতে বন্যা হয়েছিল। তখন ১০ জন নিহত ও কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম