দক্ষিণ সুদানে গৃহযুদ্ধের সংঘর্ষে মার্কিন সাংবাদিকসহ নিহত ১৯

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৭, ১৮:৫৯আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৯:০১

দক্ষিণ সুদানে চলমান গৃহযুদ্ধে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে এক মার্কিন সাংবাদিকসহ অন্তত ১৯জন নিহত হয়েছেন। শনিবার ইয়েই রিভার রাজ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সেনাবাহিনী ও বিদ্রোহীদের পক্ষে থেকে সংঘর্ষে নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণ সুদানে গৃহযুদ্ধের সংঘর্ষে মার্কিন সাংবাদিকসহ নিহত ১৯

নিহত মার্কিন সাংবাদিক ক্রিস্টোফার অ্যালেন একাধিক সংবাদমাধ্যমে কাজ করেছেন। কায়া শহরে বড় ধরনের সংঘর্ষের সময় তিনি নিহত হন।

সেনাবাহিনীর এক মুখপাত্র স্যান্তো ডোমিক চল জানান, বিদ্রোহীদের প্রতিরক্ষামূলক অবস্থানে ১৬টি লাশ পাওয়া গেছে। এদের মধ্যে একজন শ্বেতাঙ্গ রয়েছেন। সরকারি বাহিনীর তিন সদস্যও নিহত হয়েছেন।

বিদ্রোহীরা নিহত শ্বেতাঙ্গকে অ্যালেন হিসেবে চিহ্নিত করেছেন। গত কয়েক সপ্তাহ ধরে তিনি সেখানে অবস্থান করছিলেন। অ্যালেনের পরিচিত এক বিদ্রোহী জানান, নিহতের পরিবারের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি। তিনি এখানে এসেছিলেন আমাদের কাহিনী বিশ্বকে জানাতে।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এই বিদ্রোহী জানান, দুই বাহিনীর গোলাগুলির মধ্যে পড়ে যান অ্যালেন। এসময় প্রেস লেখা জ্যাকেট পরা অবস্থায় ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে মার্কিন সাংবাদিক নিহত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের কোনও প্রতিক্রিয়া পায়নি।

২০১৩ সাল থেকে দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ চলছে। প্রেসিডেন্ট সালভা কির-র সেনাদের সঙ্গে  রিয়েক মাচারের নেতৃত্বে বিদ্রোহীরা যুদ্ধ করছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম