আইভরি কোস্টে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৪

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৭, ১৮:০১আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৮:০৩

আইভরি কোস্টে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাজধানী আবিদজানের আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে সাগরে বিমানটি বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আবিদজানে বিধ্বস্ত বিমান

এক প্রত্যক্ষদর্শী জানান, ফায়ার সার্ভিস ও ডুবুরিয়ার বিধ্বস্ত বিমানে ধ্বংসাবশেষ থেকে দুটি লাশ উদ্ধার করেছে। আরও দুটি লাশ পানিতে ভেসে ওঠেছে।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি দুর্ঘটনায় বেঁচে আহত দুই ব্যক্তিকে দেখেছেন।

সাগরে ভারি বৃষ্টি ও বজ্রপাতের সময় দুর্ঘটনাটি ঘটে। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজে ব্যঘাত সৃষ্টি হচ্ছে। বিমান কোম্পানিটির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আবিদজান শহরে প্রায় ৫০ লাখ লোকের বাস। ব্যস্ত বিমানবন্দরটি আঞ্চলিক পরিবহনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। বিমানবন্দরটি সামরিক সরঞ্জাম বহনের জন্য ফরাসি সেনাবাহিনী ব্যবহার করে।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম