আপনারা ইসলামি আদর্শ থেকে বিচ্যুত: আবুধাবির যুবরাজকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০১৮, ১০:২০আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১০:২২

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ জানিয়েছেন, একটি ইসলামিক সেন্টার গড়ে তোলার জন্য আবুধাবির যুবরাজ মুহাম্মদ বিন জায়েদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কারণ তারা ইসলামি আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে আমেরিকান-ইথিওপিয়ান মুসলিম সম্প্রদায়ের এক সমাবেশে দেওয়া ভাষণে সংযুক্ত আরব আমিরাতের ডি ফ্যাক্টো শাসক বিন জায়েদের সঙ্গে কথোপকথনের স্মৃতিচারণ একথা জানান আবিই। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এখবর জানিয়েছে।

আপনারা ইসলামি আদর্শ থেকে বিচ্যুত: আবুধাবির যুবরাজকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

বিন জায়েদের সঙ্গে আলোচনার কথা তুলে ধরে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী বলেন, বিন জায়েদ একান্ত আলোচনায় আমাকে বলেন আমরা অনেক বিষয়ে আপনাদের সহযোগিতা, আমরা আপনাদের শিক্ষা দেব। জবাবে আমি বলি, আপনাদের কাছ থেকে আমাদের ইসলাম শিখতে হবে না। আপনারা ধর্মের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছেন। আমাদের যা প্রয়োজন তা হলো দ্রুত আরবি ভাষা শিখে নেওয়া। যাতে করে আমরা ধর্মকে ভালোভাবে বুঝতে পারি এবং আপনাদের শেখাতে পারি।

আবিই আহমেদ আরও বলেন, এসময় বিন জায়েদ জিজ্ঞেস করেন কেন? জবাবে আমি বলি, ইসলাম হলো শান্তির ধর্ম। কিন্তু মধ্যপ্রাচ্যে ঘটছে উল্টো। আপনারা ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়েছেন। আপনাদের মাধ্যমে যে ইসলামের বিস্তৃতি ঘটছে তা সত্যিকারের ইসলাম না। আপনারা শান্তি ভুলে গেছেন, ভুলে গেছেন কিভাবে ক্ষমা করতে হয়।

কবে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছিল তা অবশ্য জানাননি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী। তবে গত মঙ্গলবার বিন জায়েদের সঙ্গে তিনি আবু ধাবিতে বৈঠক করেন। সঙ্গে ছিলেন ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসায়েস আফওয়ারকি।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুসারে, দেশটির সঙ্গে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে উভয় আফ্রিকান নেতাকে সম্মাননা জানানো হয়েছে।

ভার্জিনিয়ায় ভাষণে আহমেদ জানান, সংযুক্ত আরব আমিরাত ও দেশটির প্রতিবেশী সৌদি আরব, কাতার ও কুয়েতের সম্মিলিত মুসলিম জনসংখ্যার তুলনায় ইথিওপিয়ার মুসলমান বেশি। ইথিওপিয়া আফ্রিকার দ্বিতীয় জনবহুল দেশ, জনসংখ্যা প্রায় ১০৮ মিলিয়ন। এদের মধ্যে ৪০ শতাংশ মুসলিম।

৪১ বছরের আহমেদের বাবা মুসলিম ও মা ছিলেন খ্রিস্টান ধর্মালম্বী।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম