সোমালিয়ায় ইইউ গাড়ি বহরে শাবাবের হামলা, নিহত তিন

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০১৮, ২২:৩২আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ২৩:৪৯
image

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের গাড়ি বহরে আত্মঘাতী বোমা হামলা চালানোর ঘটনা ঘটেছে সোমালিয়ায়। ওই হামলায় তিন জন নিহত হয়েছে। তবে ‘আর্মার্ড ভেহিকেলে’ থাকায় গাড়ির ভেতরের কেউ হতাহত হয়নি। হামলার দায় শিকার করেছে জঙ্গি সংগঠন আল শাবাব। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার দুপুরে আত্মঘাতী বোমা হামলাকারী দেশটির রাজধানী মোগাদিসুতে ওই বিস্ফোরণ ঘটায়। সোমালিয়ায় ইইউ গাড়ি বহরে শাবাবের হামলা, নিহত তিন

আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মকর্তা আব্দিকাদির আব্দিররহমান জানিয়েছেন, ‘আমরা মৃত দুইজন স্থানীয় ব্যক্তি ও চার জন আহত ব্যক্তিকে ঘটনাস্থলে থেকে সরিয়ে নিয়েছি। ’ পুলিশ হামলাকারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, যে গাড়ি বহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তাতে ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা লাগানো ছিল। ঘটনার পর আল শাবাব হামলারর দায় শিকার করে বিবৃতি দিয়েছে।

ইতালীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ গাড়ির বহরটি একটি সামরিক প্রশিক্ষণ কর্মসূচি থেকে ফিরছিল। তবে  হামলায় তাদের কেউ হতাহত হয়নি। সেনা সদস্যদের বহনকারী একটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আল শাবাবের মুখপাত্র আব্দিয়াসিস আবু মুসাব বলেছে, ‘আমরা ইইউ বাহিনীকে লক্ষ্য করে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়েছি। হতাহতের সংখ্যার বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

আল কায়েদা সমর্থিত আল শাবাব জঙ্গি গোষ্ঠী আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে উৎখাত করে দেশটিতে শরিয়া শাসন কায়েম করতে চায়। সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে শাবাবের জঙ্গিদের হাত থেকে সুরক্ষা দিতে কাজ করা ‘আফ্রিকান ইউনিয়ন মিশন ইন সোমালিয়ার’ অন্যতম বড় অর্থ যোগানদাতা ইইউ ।  

/এএমএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম