আফ্রিকার মালাওইতে বর্ণবাদের অভিযোগে স্থগিত গান্ধীর ভাস্কর্য নির্মাণ

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০১৮, ২০:২১আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ২০:২২

বর্ণবাদী ভাষা ব্যবহারের অভিযোগে আফ্রিকার দেশ মালাওইতে মহাত্মা গান্ধীর একটি ভাস্কর্য নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। অভিযোগে বলা হয়েছে, জীবিত থাকা অবস্থায় গান্ধী বর্ণবাদী ভাষা ব্যবহার করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা এখবর জানিয়েছে।

আফ্রিকার মালাওইতে বর্ণবাদের অভিযোগে স্থগিত গান্ধীর ভাস্কর্য নির্মাণ

গান্ধীর বর্ণবাদী পরিচয় তুলে ধরে দু'বছর আগে ঘানার দুই বিশ্ববিদ্যালয় অধ্যাপক তাদের ক্যাম্পাস থেকে ভাস্কর্য সরিয়ে নেওয়ার ডাক দেন। ভারতের জাতির পিতার লেখা থেকে প্রমাণ তুলে ধরে তারা বলেন, গান্ধী আফ্রিকানদের 'বর্বর অথবা আফ্রিকার আদিবাসী' এবং 'কাফির' বলে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, ‘কাফির’ শব্দটি কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের প্রতি বর্ণবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবহার করা হতো।

'গান্ধী মাস্ট ফল' নামের একটি আন্দোলনকারী সংগঠন আদালতে এক আবেদনে অভিযোগ করেছে, ‘কৃষ্ণাঙ্গ হিসেবে আমরা বলতে পারি এই ধরনের বাক্য ব্যবহারে গান্ধীর প্রতি ঘৃণা এবং বিরাগ প্রকাশিত হচ্ছে।’ এরপর আদালত ওই ভাস্কর্য নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

ভারতের সঙ্গে এক কোটি ডলারের এক নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ওই গান্ধী ভাস্কর্য তৈরির কথা ছিল। এই চুক্তি অনুযায়ী, মালওইর বাণিজ্যিক রাজধানী ব্ল্যানটায়ারে একটি কনভেনশন সেন্টারের নামকরণ হওয়ার কথা ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের এই নেতার নামে।

স্থানীয় সংবাদপত্র দ্য সেশন জানায়, ভারতের উপরাষ্ট্রপতি ভেংকাইয়া নাইডুর এই সেন্টার এবং ভাস্কর্য উদ্বোধন করার কথা ছিল।

গান্ধী ভারতের স্বাধীনতার নায়ক হলেও আফ্রিকায় তার ২০ বছরের জীবনের নানা দিক নিয়ে বিভিন্ন সমালোচনা রয়েছে। এই ভাস্কর্য নির্মাণে জনগণের কোনও উপকার হবে না বলে যুক্তি দেখিয়ে ৩ হাজার নাগরিক এক আবেদনে স্বাক্ষর করেছেন।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম