ক্যামেরুনে অপহৃত ৭৮ স্কুলশিক্ষার্থী উদ্ধার

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০১৮, ১৯:২১আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৯:২৪

আফ্রিকার দেশ ক্যামেরুনে অপহরণের শিকার ৭৮ জন স্কুলশিক্ষার্থী ও অপর তিন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্কুলের অধ্যক্ষ ও একজন শিক্ষক এখনও উদ্ধার হননি।

ক্যামেরুনে অপহৃত ৭৮ স্কুলশিক্ষার্থী উদ্ধার

ক্যামেরুনের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের প্রেসবিতেরিয়ান স্কুলে রবিবার এই অপহরণের ঘটনা ঘটে।  কোয়নে গ্রামের ওই স্কুলটিতে হঠাৎ সশস্ত্র একটি চক্র হামলা চালায়।  বামেন্ডার প্রেসবাইটেরিয়ান সেকেন্ডারি স্কুলটি উত্তর-পশ্চিম ক্যামেরুনের সবচেয়ে বড় স্কুলগুলির মধ্যে অন্যতম।

সরকার ও ইংরেজি ভাষায় কথা বলা বিচ্ছিন্নতাবাদীরা অপহরণের জন্য একে অপরকে দায়ী করছে।

অপহরণের শিকার হওয়া কয়েকজন শিক্ষার্থীর একটি ভিডিও অনলাইনে প্রচারিত হলে বিক্ষোভ বাড়ে।

এই অপহরণের কারন এখনও জানা যায়নি। তবে কর্তৃপক্ষ বলছে, অভিভাবকদের কাছে ফেরত দেওয়ার আগে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করা হবে।

স্কুলের এক কর্মকর্তা জানান, অপহৃতদের উদ্ধার শান্তিপূর্ণভাবে হয়েছে। অজ্ঞাত বন্দুকধারীরা শিক্ষার্থীদের  গির্জার প্রাঙ্গনে নিয়ে আসে।

এর আগে জানা গিয়েছিল,  বন্দুকধারীরা নিজেদের আম্বা বয়েজ বলে দাবি করছে। তারা জানায়, ‘শুধু কষ্ট ভোগের পরই অপহৃতদের ছেড়ে দেওয়া হবে। সামরিক সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, অপহৃতদের একটি জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের