এক দিনে ২০ কোটি বৃক্ষরোপণ করলো ইথিওপিয়া

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০১৯, ১৮:১২আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২৩:০৩

এক দিনে ২০ কোটি বৃক্ষরোপণ করার কথা জানিয়েছে ইথিওপিয়া। দেশটির কর্মকর্তারা বলছেন, এক দিনে সবচেয়ে বেশি বৃক্ষরোপণের বিশ্ব রেকর্ড এটি। দেশটির প্রধানমন্ত্রী আবিই আহমেদ এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন। খরা প্রবণ দেশটিতে বনাঞ্চল হ্রাস ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এক দিনে ২০ কোটি বৃক্ষরোপণ করলো ইথিওপিয়া

খবরে বলা হয়েছে, সরকারি কর্মকর্তারা যাতে এই বৃক্ষরোপণে অংশগ্রহণ করতে পারেন সেজন্য অনেক দফতর বন্ধ রাখা হয়েছে। দেশের ১ হাজার এলাকায় এই উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী। তাদের লক্ষ্য ৪০০ কোটি বৃক্ষরোপণ।

পরিকল্পনা সফল করতে বেশ কয়েকদিন ধরে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারণামূলক ভিডিও দেখানো হচ্ছে। এতে জনগণকে বৃক্ষরোপণ ও গাছের যত্ন নিতে আহ্বান জানানো হচ্ছে।

একদিনে বৃক্ষরোপণের বর্তমান বিশ্ব রেকর্ড ভারতের দখলে। ২০১৬ সালে ৮ লাখ সেচ্ছাসেবী ৫ কোটিরও বেশি বৃক্ষরোপণ করে।

জাতিসংঘের মতে বিংশ শতাব্দির শুরুতে ইথিওপিয়ার বনাঞ্চলের পরিমাণ ছিল ৩৫ শতাংশ। কিন্তু এই শতকে তা কমে প্রায় ৪ শতাংশে দাঁড়িয়েছে।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সমালোচকরা বলছেন, জনগণের নজর অন্যদিকে ফেরাতেই সরকার এই উদ্যোগ নিয়েছে। দেশটির সরকার জাতিগত সংঘাত মোকাবিলা করছে। এই সংঘাতের বলি হয়ে ২৫ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়েছেন।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম