লকডাউনে দ. আফ্রিকার রাস্তায় ঘুমাচ্ছে সিংহ

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০২০, ১৩:০১আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৩:০৪

করোনাভাইরাস মহামারিতে মানুষ যে ঘরে বন্দি হয়ে পড়েছে তা প্রাণিরা আজ না হয় কাল অনুধাবন করতে পারত। আর দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের সিংহরা মানুষের গৃহবন্দি থাকার সুযোগে রাস্তায় ঘুমাতে শুরু করেছে। পার্কের রেঞ্জার রিচার্ড সউরি বুধবার টহলের সময় রাস্তায় সিংহদের ঘুমিয়ে থাকার কিছু ছবি প্রকাশ করেছেন। অথচ স্বাভাবিক সময়ে এসব রাস্তায় পর্যটকদের ভিড় লেগে থাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

লকডাউনে দ. আফ্রিকার রাস্তায় ঘুমাচ্ছে সিংহ

করোনার বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকায় জারি হওয়া লকডাউনের কারণে ক্রুগার পার্কও ২৫ মার্চ থেকে বন্ধ রয়েছে। স্বাভাবিক সময়ে সিংহদের রাতের বেলাতেই সড়কে দেখতে পান রেঞ্জাররা।

দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় সংরক্ষিত পার্কের রেঞ্জার হিসেবে সউরি লকডাউনের সময়েও জরুরি কাজ করে যাচ্ছেন। পাচারকারীদের হাত থেকে বণ্যপ্রাণিদের সুরক্ষা ও দেখাশোনার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

লকডাউনে দ. আফ্রিকার রাস্তায় ঘুমাচ্ছে সিংহ

বুধবার দুপুরে ওরপেন রেস্ট ক্যাম্পের দিকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাস্তায় তিনি বেশ কয়েকটি সিংহকে ঘুমাতে দেখেন। ক্যাম্পের মাত্র ৫ মিটার দূরে সিংহদের চলে আসা তাকে অবাক করেছে। মোবাইল তিনি যখন ছবি তুলছিলেন তখন সিংহগুলো বিরক্তবোধ করেনি, বেশিরভাগ গভীর ঘুমে ছিল।

লকডাউনে দ. আফ্রিকার রাস্তায় ঘুমাচ্ছে সিংহ

সউরি বলেন, গাড়িতে মানুষ থাকলে সিংহরা ভয় পায় না। সব প্রাণিই পায়ে হেঁটে চলা মানুষকে ভয় পায়। আমি যদি তাদের ঘুম ভাঙিয়ে দিতাম তাহলে কাছে যেতে পারতাম না।

শুক্রবার পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম