করোনার পরবর্তী কেন্দ্রস্থল হতে পারে আফ্রিকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২০, ০৮:৪৬আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৮:৪৮

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) হুঁশিয়ারি জানিয়ে বলেছে, করোনাভাইরাস মহামারির পরবর্তী কেন্দ্রস্থল হতে পারে আফ্রিকা মহাদেশ। জাতিসংঘের কর্মকর্তারাও আশঙ্কা করছেন, আফ্রিকায় ভাইরাসটির সংক্রমণে অন্তত ৩ লাখ মানুষের মৃত্যু এবং প্রায় ৩ কোটি মানুষ দরিদ্র হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

করোনার পরবর্তী কেন্দ্রস্থল হতে পারে আফ্রিকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গত এক সপ্তাহে আফ্রিকায় উল্লেখযোগ্য সংখ্যক করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১ হাজার মৃত্যু ও ১৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। যা ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের তুলনায় কম।

আফ্রিকাবিষয়ক জাতিসংঘের ইকনোমনিক কমিশন সতর্ক করে জানিয়েছে, ৩ লাখ মানুষের মৃত্যু হতে পারে। মহাদেশটির সেফটিনেটের জন্য ১০০ বিলিয়ন ডলার তহবিল ও চলমান ঋণ পরিশোধ স্থগিত করার আহ্বান জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভাইরাসটি আফ্রিকার বিভিন্ন দেশের রাজধানী থেকে দূরবর্তী এলাকায় দ্রুত ছড়াচ্ছে। মহামারিতে প্রয়োজনীয় ভেন্টিলেটরের সংখ্যাও আফ্রিকার বিভিন্ন দেশে অপ্রতুল বলে উল্লেখ করেছে সংস্থাটি।

আফ্রিকার এক-তৃতীয়াংশের বেশি জনগণের প্রয়োজনীয় পানির সরবরাহ নেই এবং প্রায় ৬০ শতাংশ শহরের বাসিন্দা ঘনবসতিপূর্ণ বস্তিতে বাস করেন। বস্তিগুলোতে ভাইরাসটির দ্রুত বিস্তার হতে পারে।

এখন পর্যন্ত উত্তর আফ্রিকায় করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। আলজেরিয়া, মিসর ও মরক্কোতে ২ হাজারের বেশি আক্রান্ত ও শতাধিক মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু আলজেরিয়াতে (৩৪৮)।

এছাড়া দক্ষিণ আফ্রিকায় ২ সহস্রাধিক মানুষ আক্রান্ত ও মৃত্যু হয়েছে ৪৮ জনের। সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াতে আক্রান্ত ৪৪২ ও মৃত্যু হয়েছে ১৩ জনের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা প্রধান ড. মাতশিডিসো মোয়েতি জানান, ইউরোপের তুলনায় আফ্রিকায় করোনার বিস্তার এখন পর্যন্ত কম হওয়ার পেছনে ভ্রমণের ভূমিকা রয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে ভ্রমণের ক্ষেত্রে আফ্রিকার মানুষ পিছিয়ে আছে। কিন্তু এখন যখন ভাইরাসটি আফ্রিকায় ছড়িয়ে পড়েছে আমরা আশঙ্কা করছি অন্য স্থানের মতোই এখানে তা দ্রুত ছড়িয়ে পড়বে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় ১৮ এপ্রিল শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ ২৪ হাজার ৪২৬। এরমধ্যে এক লাখ ৫৩ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম