তিউনিসিয়ায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্যসহ নিহত ৪

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:৩৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:৩৯

তিউনিসিয়ার সৌসিতে  ছুরি হামলায় এক পুলিশ সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছে। রবিবার উপকূলীয় শহরে এই ঘটনা ঘটে। ঘটনার সময় তিন দুর্বৃত্ত পুলিশের গুলিতে নিহত হয়েছে। পুলিশের পক্ষ থেকে এই হামলাকে সন্ত্রাসী বলে দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

তিউনিসিয়ায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্যসহ নিহত ৪

তিউনিসিয়ার নতুন সরকার শপথ গ্রহণের দুই দিনের মাথায় এই হামলা হলো। এর আগে ২০১৫ সালে এই সৌসিতেই দেশটির সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটেছিল। ওই সময় এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৩৮ জন নিহত হন। নিহতদের মধ্যে বেশিরভাগ ছিলেন ব্রিটিশ পর্যটক।

খবরে বলা হয়েছে, সন্দেহভাজন জঙ্গিরা ন্যাশনাল গার্ডের চেক পয়েন্টে হামলা চালায়।  টহলরত দুই সদস্য হামলার শিকার হয় বলে জানিয়েছে ন্যাশনাল গার্ড।

বাহিনীর মুখপাত্র জানান, একজন ঘটনাস্থলেই নিহত হন, অপরজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এটি ছিল সন্ত্রাসী হামলা।

মুখপাত্র আরও জানান, ছুরি নিয়ে হামলা চালিয়ে হামলাকারীরা পুলিশের অস্ত্র ও একটি গাড়ি চুরি করে। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়। 

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম