মরক্কোতে বন্যায় ভূগর্ভস্থ কারাখানায় অন্তত ২৪ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৭

ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মরক্কোতে একটি অবৈধ ভূগর্ভস্থ টেক্সটাইল কারখানায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। একটি বেসরকারি মালিকানাধীন বাড়িতে এই কারখানা পরিচালনা করা হচ্ছিল। সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা ২৪টি মরদেহ উদ্ধার করেছেন। স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধৃত করে বলা হয়েছে, জীবিত উদ্ধার হওয়া দশ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে জানা যায়নি কারখানায় কতজন অবস্থান করছিলেন। তবে কর্তৃপক্ষ বলছে, উদ্ধার অভিযান চলছে এবং ঘটনার পারিপার্শ্বিকতা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে।

উত্তর আফ্রিকার দেশটিতে কয়েক সপ্তাহ ধরে ভারি বৃষ্টি হচ্ছে। দীর্ঘ খরা শেষে এবারের বৃষ্টি এসেছে।

জানুয়ারির শুরুতে দেশটির অর্থনৈতিক রাজধানী কাসাব্লাংকাতে কয়েকটি ভঙ্গুর ভবন ভেঙে পড়ে। এতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

অপরিকল্পিত ড্রেন ব্যবস্থাপনার কারণে দেশটির বিভিন্ন শহরে প্রায়ই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। ২০১৪ সালে মরক্কোর দক্ষিণাঞ্চলে বন্যায় ৫০ জনের মৃত্যু হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম