ভোটের দিন প্রেসিডেন্ট প্রার্থীর মৃত্যু

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০২১, ১৮:৫২আপডেট : ২২ মার্চ ২০২১, ১৮:৫২

কঙ্গো-ব্রাজাভাইলের প্রধান বিরোধী প্রেসিডেন্ট প্রার্থী গাই-ব্রাইস পারফেইট কলেলাস নির্বাচনের ভোট শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর মারা গেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ছিলেন তিনি। সোমবার তার প্রচার টিমের প্রধান এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

প্রচার শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসার জন্য ফ্রান্স নেওয়ার সময় বিমানে কলেলাসের মৃত্যু হয়।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ৬১ বছরেরে এই প্রার্থী এক ভিডিও বার্তায় হাজির হয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে তাকে অক্সিজেন মাস্ক খুলে মৃত্যুর সঙ্গে লড়াই করার কথা জানান।

রবিবারের নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি ওই ভিডিওতে।

কলেলাস দেশটির সাবেক প্রধানমন্ত্রীর ছেলে এবং তিনি নিজেও দেশটির সাবেক মৎসমন্ত্রী ছিলেন।

দেশটির আইন অনুসারে, কোনও প্রেসিডেন্ট প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন বাতিল বা স্থগিত করার বিধান নেই।

ডায়বেটিকে আক্রান্ত কলেলাসসহ এবার ছয় প্রার্থী প্রেসিডেন্ট ডেনিস সাসৌ নগুয়েসোর বিরুদ্ধে ভোটের লড়াইয়ে ছিলেন। ১৯৯২ সালে একবার নির্বাচনে হেরে পাঁচ বছর বাদে ১৯৭৯ সাল থেকেই ক্ষমতায় রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম