সোমালিয়ার দুই সেনা ঘাঁটিতে হামলা

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০২১, ১৭:১৮আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৭:১৮
image

সোমালিয়ার দুইটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের যোদ্ধারা। শনিবার ভোরে রাজধানী মোগাদিসু থেকে প্রায় একশ’ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এসব ঘাঁটিতে হামলা চালানো হয়। হুসেইন নুর নামে সেনা কর্মকর্তা জানিয়েছেন, এসব হামলায় বেশ কয়েক জন সেনা হতাহত হয়েছে। তবে এর সুনির্দিষ্ট পরিমাণ জানাননি তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন আল শাবাব আফ্রিকায় বেশ সক্রিয়। কেনিয়া ও সোমালিয়ায় তারা প্রায়ই হামলা চালাতে সক্ষম হয়। সোমালিয়ার মূল শহরগুলোতে তাদের নিয়ন্ত্রণ না থাকলেও মাঝে মাঝেই গেরিলা হামলা চালাতে সমর্থ হচ্ছে তারা। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে বারিরে এবং আওয়াদইগলে সেনা ঘাঁটিতে বড় ধরনের দুইটি বিস্ফোরণ ঘটে। এই হামলার পর রাজধানী থেকে এসব ঘাঁটির দিকে ছুটে আসতে থাকা সামরিক গাড়ি বহর লক্ষ্য করে তৃতীয় আরেকটি বিস্ফোরণ ঘটে।

সেনা কর্মকর্তা হুসেইন জানান পার্শ্ববর্তী ঘাঁটি থেকে আক্রান্ত ঘাঁটিগুলোতে অতিরিক্ত সেনা ও সরঞ্জাম পাঠানো হয়েছে। তারা পাল্টা প্রতিরোধ গড়ে তুলে বেশ কিছু সশস্ত্র যোদ্ধাকে হত্যা করতে সক্ষম হয়েছে। বর্তমানে দুইটি ঘাঁটিরই নিয়ন্ত্রণ সেনাবাহিনী ফিরে পেয়েছে বলে জানান তিনি। আশেপাশের জঙ্গলে হামলাকারীদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জঙ্গি গোষ্ঠী আল শাবাবের তরফ থেকে জানানো হয়েছে, বারিরে সেনা ঘাঁটিতে গাড়িবোমা দিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। একই সময়ে আওয়াদইগলে ঘাঁটিতে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়। আল শাবাবের মুখপাত্র আবু মুসাব জানান, ‘আমরা বারিরে ঘাঁটি উড়িয়ে দিয়েছি, তিনটি সামরিক যান পুড়িয়ে দিয়েছি আর দুইটি দখল করেছি।’ তিনি জানান, মোগাদিসু থেকে আসতে থাকা সেনা সদস্যদের ওপরও হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম