ইথিওপিয়ায় বিমান হামলা, ৮০ বেসামরিক নাগরিক নিহত

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০২১, ২১:২৪আপডেট : ২৩ জুন ২০২১, ২১:৩২

ইথিওপিয়ার সংঘাত কবলিত টাইগ্রে অঞ্চলে বিমান হামলায় ৮০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তোগোগা গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামরিক বাহিনীর বিমান স্থানীয় বাজারে বোমা হামলা চালায়। এতে অনেকেই আহত হন। টাইগ্রে অঞ্চলে নতুন করে হামলায় আতঙ্কিত সাধারণ মানুষ।

বার্তা সংস্থা রয়র্টাসকে তারা জানায়, মঙ্গলবার স্থানীয় একটি বাজারে বিমান হামলা চালায় সামরিক বাহিনী। হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা বিমানটি দেখিনি। যখন বোমা বিস্ফোরণ হয় যে যার মতো দৌড়ে নিরাপদ স্থানে যাই। কিছুক্ষণ পর ফিরে আহতদের উদ্ধারের চেষ্টা করি’।

দুই চিকিৎসক বার্তা সংস্থা এপিকে জানান, ‘আমরা সঠিকভাবে বলতে পারছি না কতজন নিহত হয়েছে। তবে ৮০ জনের বেশি হবে’।

হামলার ঘটনায় ইথিওপিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র গেতনেত আদানে বলেন, ‘বিমান হামলা খুবই সাধারণ একটি সামরিক কৌশল। তবে সরকারি বাহিনী সেখানে কোনো বেসামরিক নিরস্ত্র মানুষকে লক্ষ্য করে কিছু করেনি।’

আহতদের কেউকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে বাঁধা দেয় সামরিক বাহিনীর সদস্যরা। তবে অভিযোগ অস্বীকার করে গেতনেত আদানে বলেছেন, সামরিক বাহিনী কোনো সড়ক অবরোধ করেনি।

হাসপাতালে রোগীদের চাপে দিশেহারা চিকিৎসকরা। পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামাদির অভাবে অনেককেই সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এতে মৃতের সংখ্যা বাড়তে পারে। দীর্ঘদিন ধরে বিবদমান পক্ষগুলোর মধ্যে সংঘাতের কারণে টাইগ্রে এলাকার প্রায় সাড়ে তিন লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে রয়েছে।

/এলকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী