ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় ইউরোপগামী ২৬৪ বাংলাদেশি উদ্ধার

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০২১, ১৬:২৬আপডেট : ২৫ জুন ২০২১, ১৬:২৮

লিবিয়া থেকে অবৈধপথে ইউরোপ যাওয়ার জন্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ২৬৪ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিসিয়া কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তিউনিসিয়া কর্তৃপক্ষ ২৬৪জন বাংলাদেশিসহ মোট ২৬৭ জনকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই তথ্য জানিয়েছে।

তিউনিসিয়ার কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে তিনজন মিসরের নাগরিক। সাগর পাড়ি দেওয়ার সময় নৌযান ভেঙে পড়ায় তারা পানিতে ভাসছিলেন এসব অভিবাসীরা।

তারা আরও জানায়, অভিবাসীদের দক্ষিণ তিউনিসিয়ার বেন গুয়েরডানে বন্দরে নিয়ে আসতে নৌবাহিনী তাদের সহযোগিতা করে। এই বন্দরটি লিবিয়া সীমান্তের কাছে। এখানে আইওএম ও রেড ক্রিসেন্টের কাছে অভিবাসীদের হস্তান্তর করা হয়েছে।

আইওএম জানায়, উদ্ধার হওয়া অভিবাসীদের তিউনিসিয়ার জারবা দ্বীপের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আইওএম’র তথ্য অনুসারে, লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টার সময় এই বছরের জানুয়ারি থেকে তিউনিসিয়ায় এক হাজারেরও বেশি অভিবাসী আটক হয়েছেন।

এদিকে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১১ হাজারেরও বেশি অভিবাসী অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে লিবিয়া থেকে রওনা হয়েছিলেন। গত বছরের প্রথম চার মাসের তুলনায় যা ৭০ শতাংশেরও বেশি।

জাতিসংঘ জানিয়েছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৬০ অভিবাসনপ্রত্যাশী। সূত্র: এএফপি

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী