লিবীয় উপকূলে নৌকাডুবিতে ৫৭ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০২১, ০৩:৪৭আপডেট : ২৭ জুলাই ২০২১, ০৩:৪৭
image

অভিবাসীদের বহনকারী আরও একটি নৌকা লিবিয়া উপকূলে ডুবে গেছে। জাতিসংঘের এক অভিবাসন কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় অন্তত ৫৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র সাফা মাসেলি জানিয়েছেন, রবিবার উপকূলীয় খুমস শহর থেকে নৌকাটি রওনা দেয়। এতে অন্তত ৭৫ আরোহী ছিলেন। মাসেলি জানান, সোমবার ১৮ জনকে উদ্ধার করে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বেঁচে যাওয়া আরোহীরা নাইজেরিয়া, ঘানা এবং গাম্বিয়ার নাগরিক। তারা জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি বন্ধ হয়ে যায়। আর খারাপ আবহাওয়ার কারণে তখন ডুবে যায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র সাফা মাসেলি এক টুইট বার্তায় লিখেছেন, ‘জেলে এবং কোস্ট গার্ড সদস্যরা যাদের উপকূলে ফিরিয়ে এনেছেন তারা জানিয়েছেন, তলিয়ে যাওয়াদের মধ্যে অন্তত ২০ জন নারী এবং দুই শিশু রয়েছেন।’

ইউরোপে উন্নত জীবনের সন্ধানে যেতে চাওয়া অভিবাসী ও শরণার্থী বোঝাই নৌকা ডুবির সর্বশেষ ঘটনা এটি। গত সপ্তাহে লিবীয় উপকূলে ভূমধ্যসাগরে আরেকটি নৌকা ডুবিতে প্রায় ২০ জনের মৃত্যু হয়। এছাড়া পাঁচশ’ জনকে আটক করে লিবিয়ায় ফেরত নেওয়া হয়।

গত কয়েক মাসে লিবিয়া থেকে ইউরোপে পাড়ি জমানোর ঘটনা বেড়েছে। এই বছরের প্রথম অর্ধে ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে লিবিয়ার কোস্ট গার্ড প্রায় ১৫প হাজার শরণার্থী, আশ্রয় প্রার্থী এবং অভিবাসীকে উদ্ধার করেছে।

/জেজে/
সম্পর্কিত
লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি ফিরেছেন
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান