সুদানে অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাৎ

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৮

সুদানের কর্তৃপক্ষ জানিয়েছে, সেনাদের একটি গ্রুপ মঙ্গলবার অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছে। তবে সেই প্রচেষ্টা নস্যাৎ করে দিয়ে সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ওই প্রচেষ্টা ঠেকাতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়। তবে এর বেশি কিছু জানানো হয়নি।

সুদানের ক্ষমতাসীস মিলিটারি-সিভিলিয়ান কাউন্সিলের সদস্য মোহাম্মদ আল ফাকি সুলাইমান ফেসবুকে লিখেছেন, ‘সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে। বিপ্লব বিজয়ী রয়েছে।’ তিনি সুদানের পরিবর্তনের সুরক্ষার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে দেশাত্মবোধক গান প্রচার শুরু করেছে সুদানের টেলিভিশন।

এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সেনাবাহিনীর বেশ কিছু সদস্য এই প্রচেষ্টার নেপথ্যে ছিলেন। তারা বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। কিন্তু পথেই তাদের থামিয়ে দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বেশ কিছু সেনা সদস্যকে আটক করা হয়েছে। তবে এর বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন শিগগিরই সেনাবাহিনী বিবৃতি দেবে।

চার মাসের ব্যাপক বিক্ষোভের পর ২০১৯ সালের এপ্রিলে দীর্ঘদিনের শাসক ওমর আল বশিরের পতনের পর থেকে সুদানের ক্ষমতায় রয়েছে একটি মিলিটারি-সিভিল কাউন্সিল। অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে থাকা দেশটি গণতন্ত্র ফেরানোর চেষ্টা করছে।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম