ইকুয়েডরের কারাগারে দাঙ্গা, ২৪ বন্দি নিহত

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৭

ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ২৪ বন্দি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশত। বুধবার (২৯ সেপ্টেম্বর) দেশটির উপকূলীয় শহর গুয়ায়েকিল কারাগারের গ্যাংদের মধ্যে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয়।

ইকুয়েডরের কারা কর্মকর্তারা জানিয়েছেন, গুয়ায়েকিল এর আঞ্চলিক কারাগারটিতে বন্দিদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। প্রায় ৫ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।

এ ঘটনায় পর এক সংবাদ সম্মেলনে গুয়ায়েসের রাজ্য গভর্নর পাবলো অরোসেমেনা বলেন, ‘রাষ্ট্র এবং আইনের উপস্থিতি অবশ্যই অনুভব করতে হবে’। দাঙ্গার কারণ হিসেবে কারাগারে দুটি বড় গ্যাং দলের মধ্যে চরম বিভক্তি রয়েছে।

স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এদিন কারাগার থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। বন্দিদের কারাগারের জানালা দিয়ে বিস্ফোরক দ্রব্য এবং গুলি ছুড়ে। এসব বন্দিরা অস্ত্র কোথায় পেলো তা জানা যায়নি।

দেশটিতে চলতি বছরে এক দাঙ্গায় ৭৯ বন্দি নিহত হন। ইকুয়েডরের কারাগারে প্রায় সময় দাঙ্গার ঘটনা ঘটে। এতে অনেকে প্রাণ হারান।

/এলকে/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম