জাতিসংঘের ৭ কর্মকর্তাকে বহিষ্কার করলো ইথিওপিয়া

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২১, ২৩:০১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ২৩:০১

জাতিসংঘের সাত জ্যেষ্ঠ কর্মকর্তাকে বহিষ্কার করলো ইথিওপিয়া। দেশটির সংঘাত কবলিত টাইগ্রের উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন এমন মন্তব্য করায় বৃহস্পতিবার তাদের বহিষ্কার করেছে ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বহিষ্কার হওয়া কর্মকর্তাদের ৭২ ঘণ্টার মধ্যে ইথিওপিয়া ত্যাগ করতে হবে। তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ আনা হয়েছে। এসব কর্মকর্তাদের মধ্যে জাতিসংঘ শিশু বিষয়ক তহবিলের (ইউনিসেফ) প্রধান এবং মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ইউএনওসিএইচএ) প্রধানও রয়েছেন।

মঙ্গলবার জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, টাইগ্রের অঞ্চল অবরুদ্ধ করে রেখেছে সরকারি বাহিনী। ফলে সেখানকার ৬০ লাখ মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণের মাত্র ১০ শতাংশ পাঠানো সম্ভব হয়েছে। এদিকে ইথিওপিয়া সরকার পাল্টা অভিযোগ করেছে অজ্ঞাতনামা ত্রাণকর্মীরা বিদ্রোহীদের অস্ত্র সহায়তা করা আসছে। তবে এর পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি দেশটির সরকার।

বহিষ্কারের বিষয়ে জাতিসংঘের কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের বিরোধ চরম আকার ধারণ করে গত বছরের নভেম্বরে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। এখন পর্যন্ত হাজারো মানুষের মৃত্যু হয়েছে। সংঘাতের কারণে চরম দুর্ভিক্ষও দেখা দিয়েছে।

/এলকে/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম