বিপুল অস্ত্র নিয়ে রাশিয়ার কার্গো বিমান মালিতে

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০২১, ১৭:৫৭আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৭:৫৭

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বিপুল সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে রাশিয়া। বৃহস্পতিবার চারটি হেলিকপ্টার, আধুনিক অস্ত্রসহ গোলাবারুদ নিয়ে মালিতে অবতরণ করে একটি রুশ কার্গো বিমান।

মালির অন্তর্বর্তী প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা বলেন, সামরিক বাহিনীকে শক্তিশালী গড়ে তুলতে ২০২০-এর ডিসেম্বরের চুক্তি মোতাবেক এসব অস্ত্র পাঠিয়েছে মস্কো। জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা এবং আইএসের বিরুদ্ধে লড়াই করতে এসব অস্ত্র কাজে লাগানো হবে।

রাশিয়ার কার্গো বিমানটি অবতরণের পর সংবাদ সম্মেলনে তিনি জানান, মস্কোর সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। এই অস্ত্রগুলো রাশিয়া অর্থের বিনিময়ে দেয়নি উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী জানান, এগুলো ভ্লাদিমির পুতিন সরকারের দেওয়া উপহার।

রাশিয়া এমন সময় উপহার পাঠালো যখন মালির মিত্র ফ্রান্সের সম্পর্ক অবনতি হয়েছে। সম্প্রতি মালি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় ফ্রান্স। দেশটির এমন পদক্ষেপের পর মস্কোর দিকে ঝুঁকেছে বামাকো।

মালি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে জানায়, ফ্রান্স বামাকোর সঙ্গে কোন আলোচনা না করেই একতরফাভাবে ফরাসি সেনা প্রত্যাহার করেছে। 

/এলকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের