অবৈধ শোধনাগারে বিস্ফোরণ, নাইজেরিয়ায় নিহত অন্তত ২৫

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ০৭:৪৫আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০৭:৪৫

নাইজেরিয়ার রিভারস প্রদেশের একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে কয়েকটি শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে। রবিবার স্থানীয় এক নেতা এবং এক বাসিন্দা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গত শুক্রবার ওই বিস্ফোরণ ঘটে।

স্থানীয় কমিউনিটি নেতা ইফায়েনি ওমানো বলেন, ‘হতাহতের সংখ্যা খুব বেশি... আমরা ২৫টি মরতেহ গুনেছি। তাদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত নই।’ নিহতদের মধ্যে শিশু থাকার কথা নিশ্চিত করেন তিনি।

ইফায়েনি ওমানো এবং স্থানীয় বাসিন্দা চিকওয়েম গডউইন জানান, শুক্রবার ভোরের দিকে ওই বিস্ফোরণে বেশ কয়েকটি জনগোষ্ঠীর মানুষ নিহত হয়েছে।

এর আগে স্থানীয় পুলিশের এক মুখপাত্র বিস্ফোরণের কথা জানান। তবে হতাহতের সংখ্যা প্রকাশ করেননি তিনি।

নাইজেরিয়ার তেল সমৃদ্ধ ডেল্টা অঞ্চলে অবৈধ শোধনাগার থাকা বেশ স্বাভাবিক ঘটনা। স্থানীয় দরিদ্র বাসিন্দারা পাইপলাইন থেকে তেল চুরি করে বিক্রি করে থাকে। অপরিশোধিত জ্বালানি তেল ড্রামে উত্তপ্ত করে শোধন করা হয়, যা খুবই বিপজ্জনক।

আফ্রিকার সবচেয়ে বড় তেল রফতানিকারক নাইজেরিয়া। কর্মকর্তাদের আশঙ্কা পাইপলাইন থেকে চুরির কারণে প্রতিদিন দেশটি গড়ে প্রায় ২ হাজার ব্যারেল তেল হারায়। যা দেশটির উৎপাদনের ১০ শতাংশের বেশি। তেল চুরি এবং পাইপলাইন নষ্টের কারণে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হয়ে থাকে।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম