সুদানে জোরালো হচ্ছে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০২১, ১৬:৩৭আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৬:৩৭

সুদানের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে সাধারণ মানুষ। ‘মিলিয়ন অব অক্টোবর ৩০’ ব্যানারে শনিবার রাজপথে নামছে লাখ লাখ মানুষ। বেসামরিক সরকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি বন্দিদের মুক্তির দাবি জানিয়েছেন সামরিক অভ্যুত্থান বিরোধীরা।

এ সংক্রান্ত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহৎ মিছিলের ডাক দিয়েছে বিক্ষুব্ধরা। সুদানে টিভিতে এসেছে, বিক্ষোভকে কেন্দ্র করে খার্তুমের প্রধান সড়কগুলো বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। সামরিক সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভের কারণে ইন্টারনেট পরিষেবা, মোবাইল সংযোগ, গ্রাফিতিতে নিষেধাজ্ঞা জারি করেছে সেনাবাহিনী।

গত ২৫ অক্টোবর সুদানের অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করে দেশটির সামরিক বাহিনী। প্রধানমন্ত্রীসহ একাধিক মন্ত্রীকে আটকের পর সামরিক প্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এক ঘোষণায় জরুরি অবস্থা জারি করেন। পরবর্তীতে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে ছেড়ে দেওয়া হয়।  

এরপর থেকেই অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নামে সাধারণ মানুষ। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ১১ জন বেসামরিক মানুষ।

২০১৯ সালে দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরিয়ে দেওয়ার পর ক্ষমতা ভাগাভাগির দুর্বল একটি চুক্তিতে উপনীত হয় সামরিক বাহিনী ও বেসামরিক গোষ্ঠীগুলো। ওই চুক্তির আলোকেই গত দুই বছর ধরে দেশটি পরিচালিত হয়ে আসছিল। কিন্তু গত সেপ্টেম্বরে বশিরের অনুসারী সামরিক কর্মকর্তাদের অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে দেশটিতে আবারও উত্তেজনা বৃদ্ধি পায়।

/এলকে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম