ইথিওপিয়ায় শতাধিক তরুণকে হত্যা করেছে বিদ্রোহীরা

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০২১, ২২:৪১আপডেট : ০১ নভেম্বর ২০২১, ২২:৪৪

ইথিওপিয়ার আমহারা অঞ্চলের একশ'র বেশি তরুণকে হত্যা করেছে বিদ্রোহীরা। টাইগ্রে পিউপিল’স লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) নিয়ন্ত্রণাধীন আমহারা অঞ্চলের কমবোলচা শহরে এই হত্যাকাণ্ডের দাবি করেছে ইথিওপিয়া সরকার।

সোমবার দেশটির সরকারের যোগাযোগ পরিষেবা টুইটারে বিবৃতিতে জানিয়েছে, এমন নৃশংসতা জানার পরও আন্তর্জাতিক সম্প্রদায়কে চোখ বন্ধ করে রাখা উচিত নয়।

তবে ইথিওপিয়া সরকার এমন দাবি করলেও এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি টিপিএলএফ’র। এই হত্যাকাণ্ডের আগেই কমবোলচা শহরে এবং বিমানবন্দরে দখলে নেওয়ার দাবি করে বিদ্রোহী গোষ্ঠীটির এক মুখপাত্র। এই ঘটনার সত্যতা নিশ্চিতে স্বাধীনতদন্ত করতে পারেনি সংবাদমাধ্যম আল-জাজিরা। তবে ইথিওপিয়ার উত্তরাঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন এবং সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ রয়েছে।

এর মধ্যেই বিদ্রোহী যোদ্ধাদের অগ্রযাত্রা প্রতিহত করতে জনগণকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। এক ফেসবুক পোস্টে এই আহ্বান জানান শান্তিতে নোবেল পুরস্কার জয়ী এই প্রধানমন্ত্রী।  

গত এক বছর ধরে টিপিএলএফ এর সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলছে। টাইগ্রে এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। টিপিএলএফ বলছে তারা উত্তরাঞ্চলের অবরোধ ভাঙার চেষ্টা চালাচ্ছে। নতুন নতুন কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। সংঘাতের কবলে পড়ে বহু মানুষ মারা গেছেন। এক বছর ধরে চলা সংঘাতে তৈরি হওয়া মানবিক সংকট অবসানে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।

/এলকে/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম