ইথিওপিয়ায় অবিলম্বে সংঘাত বন্ধ করুন, নিরাপত্তা পরিষদের বিবৃতি

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০২১, ১৩:০৭আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৩:০৭

সংঘাত কবলিত ইথিওপিয়ায় বিবদমান পক্ষগুলোকে ‘স্থায়ী যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। চলমান সামরিক সংঘর্ষের সম্প্রসারণ ও তীব্রতা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে ১৫ সদস্যের সংস্থাটি। শুক্রবার যৌথ বিবৃতিতে প্রথমবার দেশটির যুদ্ধরত পক্ষগুলোকে সংঘাত বন্ধের আহ্বান জানালো নিরাপত্তা পরিষদ।

বিবৃতিতে বলা নিরাপত্তা পরিষদ ইথিওপিয়ার সবপক্ষকে ঘৃণামূলক বক্তব্য, সহিংসতা ও বিভেদ সৃষ্টির প্ররোচনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে ‘শত্রুতা বন্ধ করে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতিতে আলোচনার কথা উল্লেখ করেছে ১৫ সদস্যের এই পরিষদ।

শুধু তাই নয়, সংঘাত কবলিত অঞ্চলে মানবিক সহায়তা প্রবেশাধিকারেরও আহ্বান জানানো হয়েছে। ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টাইগ্রে এলাকার বিদ্রোহীদের সঙ্গে গত এক বছর ধরে লড়াই করছে দেশটির কেন্দ্রীয় সরকারের বাহিনী। সম্প্রতি বিদ্রোহীরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আমফারা অঞ্চলের দেসি এবং কোমবোলচা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা আরও দক্ষিণে রাজধানী আদ্দিস আবাবা অভিমুখে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে। সরকার বলছে, সেনাবাহিনী এখনও নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য লড়াই করছে। পরিস্থিতি অবনতি হওয়া দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন শান্তিতে নোবেলজয়ী আবি আহমেদ।

/এলকে/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম