বিচ্ছুর কামড়ে মিসরে মৃত ৩, আহত চার শতাধিক

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০২১, ১৮:৫৩আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৮:৫৩

মিসরের দক্ষিণাঞ্চলীয় শহর আসওয়ানে বিচ্ছুর কামড়ে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে এসব বিচ্ছু জঙ্গল থেকে রাস্তায় ও বিভিন্ন বাড়িতে প্রবেশ করেছে। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিচ্ছুর দংশনে চার শতাধিক মানুষ আহত হয়েছেন।

শুক্রবার নীল নদ এলাকায় ঝড়ো বৃষ্টি ছিল ভয়াবহ। এমন বৃষ্টির পর বিচ্ছু রাস্তায় চলে আসে পানির সঙ্গে। তাদের গর্ত থেকে বেরিয়ে পড়ে সাপও।

অপর এক স্বাস্থ্য কর্মকর্তা জানান, পাহাড়ি ও মরু এলাকার কাছাকাছি গ্রামগুলোর মেডিক্যাল সেন্টারে অ্যান্টি-ভেনমের অতিরিক্ত ডোজ পাঠানো হয়েছে।

স্থানীয়দের ঘরে থাকতে এবং একাধিক গাছ থাকা স্থান এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।

মিসরে বিশ্বের অন্যতম বিষাক্ত মোটা লেজের বিচ্ছু পাওয়া যায়। কালো রঙের এমন বিচ্ছুর দংশনে এক ঘণ্টার ভেতরে মানুষের মৃত্যু হতে পারে।

দংশনের পর বিষয়ের প্রতিক্রিয়া হিসেবে শ্বাস নিতে কষ্ট, পেশিতে সংকোচন ও অস্বাভাবিক মাথাঘুরার মতো উপসর্গ দেখা দেয়।

উপসর্গ দেখা দেওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে অ্যান্টি-ভেনম ব্যবহার করা হয়। তবে উপসর্গ দেখা দিতে শুরু করলেও এটি কাজ করে।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী