আল জাজিরার সুদান ব্যুরো চিফ গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০২১, ০৪:৪৩আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ০৪:৪৩

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খার্তুম ব্যুরো চিফের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে সুদানের নিরাপত্তা বাহিনী। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের একদিনের মাথায় রবিবার আল মুসালমি আল কাব্বাসিকে গ্রেফতার করা হয়।

রাজধানী খার্তুম এবং অন্য শহরগুলোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভে জড়িত সুদানের চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি জানিয়েছে শনিবারের বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে।

গত ২৫ অক্টোবরের অভ্যুত্থানের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় গড়ে তোলা হয়েছে গণতন্ত্রপন্থী বিক্ষোভ কমিটি। নাগরিক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার পাশাপাশি ১৭ নভেম্বর আবারও রাজপথে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

আল জাজিরা বলেছে, সুদানে তাদের সব কর্মীদের নিরাপত্তার দায়িত্ব সামরিক কর্তৃপক্ষের। এক বিবৃতিতে তারা বলেছে, ‘সেনাবাহিনীর সব নিপীড়নমূলক কর্মকাণ্ডের কঠোরতম নিন্দা জানায় আল জাজিরা এবং আল কাব্বাসিকে অবিলম্বে মুক্তি দেওয়ার এবং সাংবাদিকদের বাধাহীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বান জানাচ্ছে।’

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম