সোমালিয়ায় আল-শাবাবের আত্মঘাতী বোমা হামলায় সাংবাদিক নিহত

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০২১, ০৫:২৬আপডেট : ২১ নভেম্বর ২০২১, ০৫:২৬

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সশস্ত্র জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের আত্মঘাতী বোমা হামলায় দেশটির প্রখ্যাত সাংবাদিক আবদিআজিজ মাহমুদ নিহত হয়েছেন। শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় তিনি হামলার শিকার হন বলে তার আত্মীয়-স্বজন ও কর্মকর্তারা জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। হামলায় নিহত রেডিও মোগাদিসুর পরিচালক আবদিআজিজ মাহামুদ গোষ্ঠীটিকে নিয়ে নানা প্রোগ্রাম করতেন। ওই হামলায় সোমালিয়ার জাতীয় টেলিভিশনের পরিচালক ও তার ড্রাইভারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

ওই সাংবাদিকের চাচাত ভাই আব্দুল্লাহি নূর বার্তা সংস্থা  রয়টার্সকে জানিয়েছেন, তার চাচাত ভাই আবদিআজিজ একটি হোটেল থেকে বের হওয়ার সময় আত্মঘাতী বোমা হামলার শিকার হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবদিআজিজের সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে আল-শাবাবের অনেক সদস্যকে দেশটির নিরাপত্তাবাহিনী আটক করার নজির আছে। দেশ এবং দেশের বাইরে  এই সাংবাদিকের প্রোগ্রামের অনেক সমর্থক রয়েছে।

/আইএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম