ওমিক্রন শনাক্তের ‘শাস্তি’ দেওয়া হয়েছে: দক্ষিণ আফ্রিকা

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০২১, ২১:১২আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২১:১২

দক্ষিণ আফ্রিকা শনিবার অভিযোগ করেছে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত করার জন্য তাদেরকে ‘শাস্তি’ দেওয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভ্যারিয়েন্টটিকে উদ্বেগের বলে শ্রেণিকরণ করেছে। আশঙ্কা করা হচ্ছে, এটি ডেল্টার চেয়ে বেশি সংক্রামক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

নতুন ভ্যারিয়েন্টটি শনাক্তের পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকাসহ ওই মহাদেশের ৬-৮টি রাষ্ট্রের সঙ্গে বিমান চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে।

শনিবার এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞাকে ‘শাস্তি’ বলে উল্লেখ করেছে। মন্ত্রণালয় বলেছে, ভ্যারিয়েন্ট শনাক্তের পর বিভিন্ন দেশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা অত্যাধুনিক জিনোমিক সিকুয়েন্সিং এবং দ্রুত ভ্যারিয়েন্টটি শনাক্ত করার সামর্থ্যের কারণে দক্ষিণ আফ্রিকাকে শাস্তি দেওয়ার মতোই ঘটনা।

এতে আরও বলা হয়েছে, অসাধারণ বিজ্ঞানের প্রশংসা করা উচিত এবং শাস্তি দেওয়া উচিত নয়। শনাক্ত হওয়া সবগুলো আক্রান্তের সঙ্গে আফ্রিকার দক্ষিণাঞ্চলের যোগসূত্র রয়েছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে অন্য দেশের তুলনায় প্রতিক্রিয়া ভিন্ন।

আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত দেশ দক্ষিণ আফ্রিকা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৮৯ হাজার ৭৮৩ জন।

দক্ষিণ আফ্রিকা ছাড়াও এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্ত হয়েছেন যুক্তরাজ্য, বতসোয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলে।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম