ওমিক্রন: দক্ষিণ আফ্রিকায় এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে ২৫৫ শতাংশ

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২১, ২২:৫৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ২২:৫৫

দক্ষিণ আফ্রিকায় গত সাত দিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৫৫ শতাংশ। কিন্তু একই সঙ্গে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের অতীতের ঢেউয়ের তুলনায় মৃদু উপসর্গ দেখা দিচ্ছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

বৃহস্পতিবার ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সির স্বাস্থ্য ও টিকা কৌশলবিষয়ক প্রধান মার্কো কাভেলেরি বলেছেন, ইউরোপের পরিস্থিতি এখন চরম উদ্বেগের। মূলত তা ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণে। আর ওমিক্রনের প্রাথমিক তথ্য ইঙ্গিত দিচ্ছে এটি ডেল্টার চেয়ে বেশি সংক্রামক হতে পারে কিন্তু আক্রান্তের উপসর্গ মৃদু।

কাভেলেরি বলেন, ওমিক্রন আক্রান্তে গুরুতর রোগের বিষয়ে আমাদের আরও তথ্য-প্রমাণ সংগ্রহ করতে হবে। সময়েই বলে দেবে ওমিক্রন অন্য ভ্যারিয়েন্টের চেয়ে কতটা আলাদ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বে মোট ওমিক্রন আক্রান্তের ৪৭ শতাংশই দক্ষিণ আফ্রিকায়।

দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাপোসা বলেছেন, ওমিক্রন নিয়ে বিশ্বের উদ্বেগ থাকলেও এটি আরও বেশি সংক্রামক বা গুরুতর রোগ সৃষ্টি করে কিনা তা স্পষ্ট নয়।

দক্ষিণ আফ্রিকায় বৃহত্তম বেসরকারি স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক পরিচালনাকারী নেটকেয়ার লিমিটেডের পর্যালোচনায় করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তদের মধ্যে মৃদু উপসর্গ দেখা গেছে।

ওমিক্রনের এপিসেন্টার বলে পরিচিত গাউটেং প্রদেশে নেটকেয়ার হাসপাতালের রোগীদের উপসর্গ প্রথম তিনটি ঢেউয়ের তুলনায় অনেক মৃদু। বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ফ্রেইডল্যান্ড।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম