ক্যামেরুনে নাইটক্লাবে আগুন, অন্তত ১৬ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২, ২০:১৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ২০:১৫

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে শনিবার দিবাগত মধ্যরাতে একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও আট জন আহত হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

নাইটক্লাবের আতশবাজির বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে সিলিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে করে অনুষ্ঠানস্থলে আরও বিস্ফোরণ ঘটে। চারদিকে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশ না করার শর্তে দমকল বাহিনীর একজন কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে পৌঁছে তারা লোকজনের মধ্যে আতঙ্কের ছাপ দেখতে পান। তখনও সেখানে প্রচুর ধোঁয়ার পাশাপাশি আগুন সক্রিয় ছিল।

ঘটনাস্থলে উপস্থিত থাকা একজন নিরাপত্তাকর্মী জানান, রাত ২টার কিছু পরে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে।

সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

/এমপি/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম