বুরকিনা ফাসোয় সংবিধান পুনর্বহাল, অভ্যুত্থানের নেতাই প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৩

ক্ষমতা দখলের এক সপ্তাহের মাথায় সংবিধান পুনর্বহালের ঘোষণা দিয়েছে বুরকিনা ফাসোর সামরিক সরকার। একই সঙ্গে একটি অন্তর্বর্তী মেয়াদের জন্য অভ্যুত্থানের নেতাকে দেশের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে।

অভ্যুত্থানের জেরে বুরকিনা ফাসোর সদস্য পদ বাতিল করেছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। এছাড়া পশ্চিম আফ্রিকা ও জাতিসংঘের কূটনীতিকরা দেশটিদে বেসামরিক শাসন ফেরাতে চাপ প্রয়োগ করেছে। এরপরই সংবিধান পুনর্বহাল এবং প্রেসিডেন্ট নিয়োগের ঘোষণা দেয় অভ্যুত্থানকারী সরকার।

সোমবার টেলিভিশনে পাঠ করা এক বিবৃতিতে বুরকিনা ফাসোর সামরিক সরকার একটি ‘মৌলিক আইন’ অনুমোদনের ঘোষণা দেয়। এই আইনে সংবিধানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। ২৪ জানুয়ারি অভ্যুত্থানের পর অবশ্য এই পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বিচার বিভাগের স্বাধীনতার নিশ্চয়তার পাশাপাশি সংবিধানে বর্ণিত মৌলিক স্বাধীনতা বহাল রাখার ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, চলাফেরা এবং বাক স্বাধীনতার মতো বিষয়গুলোর নিশ্চয়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

মৌলিক আইনে সামরিক সরকারের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে প্যাট্রিয়টিক মুভমেন্ট ফর প্রিজারভেশন অ্যান্ড রিস্টোরেশন (এমপিএসআর)। বিবৃতিতে বলা হয়, এই সরকার অন্তর্বর্তী একটি সংস্থা গঠনের বাকি থাকা কাজ চালিয়ে যাওয়া নিশ্চিত করবে। তবে এজন্য কোনও সময়সীমার কথা উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে অভ্যুত্থানের নেতা লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি সান্দাওগো দামিবাকে এমপিএসআর এর প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। এছাড়াও তিনি বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট, রাষ্ট্র এবং সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নেতার দায়িত্বও পালন করবেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক