ব্যর্থ অভ্যুত্থান গিনি বিসাউয়ে, নিহত ‘অনেক’: প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০২

পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউ-এ সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি করে দেশটির প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো একে ‘গণতন্ত্রের বিরুদ্ধে ব্যর্থ হামলা’ বলে অবিহিত করেছেন। মঙ্গলবারের ঘটনায় নিরাপত্তা বাহিনীর ‘অনেক’ সদস্য নিহত হয়েছেন বলেও জানান প্রেসিডেন্ট।

এদিন হঠাৎ করেই রাজধানীতে অবস্থিত প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। ওই ভবনে প্রেসিডেন্টের উপস্থিতিতে ক্যাবিনেটের বৈঠক চলছিল। সেসময় বেসামরিক পোশাকে ভারী অস্ত্র শস্ত্রে থাকা হামলাকারীরা ভবনে গুলি চালায়। কিছু সেনা দাবি করে যে, তারা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নুনো গোমেসকে আটক করেছে। তবে এমন গুঞ্জন নিজেই উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট।

এদিকে হামলাকারীদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে কী ঘটেছে তার প্রকৃত ঘটনা এখনও অপষ্ট। গোলাগুলির ঘটনায় কতজন নিহত হয়েছেন এর তথ্য দেননি প্রেসিডেন্ট। মঙ্গলবার সন্ধ্যায় তিনি ধারণা করছেন, পরিকল্পিত এবং সংগঠিত হামলা মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্ক থাকতে পারে।

এক টুইট বার্তায় তিনি বলেন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমি সুস্থ আছি। পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে।

এর আগে ঘটনাস্থলে থাকা সাংবাদিক আলবার্তো ডাবু বিবিসি সংবামাধ্যমকে বলেন, অজ্ঞাত অস্ত্রধারীরা সরকারি বাসভবনে হামলা চালায়। ওই সময় প্রেসিডেন্ট এমবালো ও প্রধানমন্ত্রী নুনো গোমেজের সঙ্গে বৈঠক করছিলেন।

একে অভ্যুত্থান প্রচেষ্টা অ্যাখা এবং নিন্দা জানিয়ে সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিম আফ্রিকার আঞ্চলিক নেতারা।

সূত্র: বিবিসি, আল-জাজিরা, টিআরটি।

/এলকে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম