সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলা, ৩৩ জন হতাহত

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩৮

আত্মঘাতী বোমা বিস্ফোরণে সোমলিয়ায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। শনিবার একটি রেস্তোরাঁয় এই হামলায় আহত হন আরও ২০ জন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

পুলিশের মুখপাত্র ডিনি রোবেল আহমেদ বলেন, বেলেডওয়ে শহরে হামলায় নিহতদের বেশির ভাগই বেসামরিক। বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, হাসান ধিফ নামের ওই রেস্তোরাঁর খোলা জায়গায় বিস্ফোরণ ঘটে। সেখানে দুপুরের খাবার খেতে জড়ো হন অনেকে। প্রত্যক্ষদর্শী মাহাদ ওসমান বলেন, আমি অনেকের মরদেহ পরে থাকতে দেখেছি। আমি সঠিক ভাবে বলতে পারছি না কতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

পুলিশ নিশ্চিত করেছে যে, এটি আত্মঘাতী বোমা হামলা ছিল। দেশটির রাজধানীসহ অনেক জায়গায় প্রায় সময় হামলার ঘটনা ঘটে। মাঝেমধ্যে জঙ্গি গোষ্ঠী আল শাবাব এবং আইএস এ ধরনের হামলার দায় স্বীকার করে।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম