ব্যস্ত সড়কে প্লেন বিধ্বস্ত, নিহত অন্তত ৬

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২২, ১০:২০আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১০:৩৬

হাইতির রাজধানী পোর্ট-আ-প্রিন্সের এক ব্যস্ত সড়কে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে পাইলটসহ অন্তত ছয় জন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় বিকেল তিনটা ৪৪ মিনিটে রাজধানী থেকে প্লেনটি জ্যাকমেল শহরের উদ্দেশে যাত্রা শুরু করে।

হাইতির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেনটি ইঞ্জিন জটিলতায় পড়ে এবং চারটা চার মিনিটে বিপদ সংকেত পাঠায়।

প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি টুইট এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানাননি তিনি।

প্লেনটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানকার মেয়র জুড এডোয়ার্ড পিয়েরে জানিয়েছেন ছয় জন নিহত হয়েছেন। সরকারি একটি সূত্র জানিয়েছে হাসপাতালে নেওয়ার পর পাইলটের মৃত্যু হয়।

হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাস্তার মাঝখানে প্লেনটির ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। এছাড়া বেশ কয়েকটি দেহ পড়ে থাকতে দেখা যায়। তবে স্বাধীনভাবে ওই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম