খাদ্য নিরাপত্তায় মিসরকে ৫০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২২, ১৪:২৪আপডেট : ২৯ জুন ২০২২, ১৪:২৪

আফ্রিকার দেশ মিসরকে ৫০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক। করোনা মহামারি এবং ইউক্রেন যুদ্ধের ফলে উদ্ভূত বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশটিকে এই সহায়তা দেওয়া হবে। বুধবার মিসরের আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

কায়রো বলছে, বিশ্বব্যাংকের প্রদত্ত তহবিল প্রাথমিকভাবে সরকারকে একটি কৌশলগত রিজার্ভ বজায় রাখতে সাহায্য করবে। এছাড়া দেশে গমের মতো প্রয়োজনীয় শস্য মজুতকল্পেও এটি সহায়ক হবে।

ইউক্রেন যুদ্ধের কারণে আগামী তিন বছর খাদ্য ও জ্বালানির দাম অপেক্ষাকৃত বেশি থাকবে বলে আগেই সতর্ক করেছিল বিশ্বব্যাংক। বৈশ্বিক অর্থনীতি ১৯৭০-এর দশকের মতো উচ্চ মুদ্রাস্ফীতি এবং দুর্বল প্রবৃদ্ধির দিকে ধাবিত হওয়ার ভীতি জোরালো হচ্ছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। তাদের আশঙ্কা, অধিক দামের প্রবণতা ২০২৪ সালের শেষ নাগাদ চলতে পারে। আর এর সঙ্গে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রভাবে মুদ্রাস্ফীতিও অব্যাহত থাকতে পারে।

এদিকে বৈশ্বিক খাদ্য সংকটের জন্য রাশিয়াকে এককভাবে দায়ী করেছে ইউরোপীয় কাউন্সিল। কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল এমন অভিযোগ করেছেন। রাশিয়ার বিরুদ্ধে বিপজ্জনক ‘হাঙ্গার গেমস’ খেলার অভিযোগ করেন তিনি বলেন, ক্রেমলিন খাবারকে ‘যুদ্ধের নীরব অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী