কঙ্গোতে জাতিসংঘবিরোধী বিক্ষোভে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২২, ২২:৩৭আপডেট : ২৬ জুলাই ২০২২, ২৩:৫০

ডেমোক্র্যাটিক রিপাবলিক (ডিআর) অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমাতে জাতিসংঘবিরোধী বিক্ষোভে অন্তত ৫জন নিহত ও প্রায় ৫০জন আহত হয়েছে। মঙ্গলবার বিক্ষোভের দ্বিতীয় দিন সহিংস হয়ে উঠলে এই হতাহতের ঘটনা ঘটে। সরকারি এক মুখপাত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রয়টার্সের এক প্রতিনিধি দেখেছেন জাতিসংঘের শান্তিরক্ষী সদস্যরা দুই বিক্ষোভকারীকে গুলি করেছেন। তারা নিহত হয়েছে। বিক্ষোভকারীরা শান্তিরক্ষীদের লক্ষ্য পাথর ছুড়ে মারা এবং জাতিসংঘের একটি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

বার্তা সংস্থাটির আরেকজন প্রতিনিধি জানান, কয়েকজন বিক্ষোভকারী জাতিসংঘ কর্মীদের বাড়িতে ঢুকে পড়ে। সেনাবাহিনীর পাহারায় এসব কর্মীদের অন্য শহরে নিয়ে যাওয়া হয়েছে।

গোমাতে সোমবার জাতিসংঘের মনুস্কা মিশনের একটি কয়েকশ’ মানুষ হামলা চালায় ও লুটপাট করে। বিক্ষোভকারীরা মিশনের দেশত্যাগের দাবি জানায়। মঙ্গলবার আবারও বিক্ষোভ করেন তারা।

ক্ষমতাসীন দলের যুব শাখার একটি গ্রুপ এই বিক্ষোভের ডাক দিয়েছে। তাদের অভিযোগ, মনুস্কা মিশন মিলিশিয়া সহিংসতার হাত থেকে বেসামরিকদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে।

টুইটারে সরকারি মুখপাত্র প্যাট্রিক মুয়াইয়া বলেন, গোমায় অন্তত ৫জন নিহত ও ৫০ জন আহত। তবে এই এজন্য কারা দায়ী তা তিনি উল্লেখ করেননি।

ঘটনাস্থল থেকে রয়টার্সের প্রতিনিধিরা জানান, শান্তিরক্ষীরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও তাজা গুলি করে। বিক্ষোভকারীরা শুরুতে শান্তিপূর্ণ ছিল। কিন্তু কয়েকজন পড়ে থাকা টিয়ার গ্যাস গ্রেনেড তুলে নিয়ে মিনুস্কা গুদামে ছুড়ে মারলে তা সহিংস হয়ে ওঠে।  

বিক্ষোভস্থলে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে তারা গুলি করেনি। স্থানীয় কর্মকর্তারা বিক্ষোভকারীদের শান্ত হতে আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবারের বিক্ষোভ নিয়ে মনুস্কা মিশন কোনও মন্তব্য জানায়নি।

/এএ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী