‘প্রতি ৪ সেকেন্ডে অনাহারে একজনের মৃত্যু’

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৮

বিশ্বে প্রতি চার সেকেন্ডে অনাহারে একজনের মৃত্যু হচ্ছে বলে সতর্ক করেছে দুই শতাধিক এনজিও। মঙ্গলবার তারা এই সতর্কতা জানিয়ে বৈশ্বিক ক্ষুধা সংকটের অবসানে নিষ্পত্তিমূলক আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

এক বিবৃতিতে এনজিওগুলো বলেছে, ৭৫টি দেশের সংস্থাগুলো এক খোলা চিঠিতে অনাহারের মাত্রা বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ এবং পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, বিশ্বের প্রায় ৩৪ কোটি ৫০ লাখ মানুষ এখন তীব্র অনাহারে ভুগছে। ২০১৯ সালের তুলনায় এই সংখ্যা দ্বিগুণ হয়েছে।

এনজিওগুলো উল্লেখ করেছে, বিশ্বনেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন একবিংশ শতাব্দীতে দুর্ভিক্ষ হতে তারা দেবেন না। কিন্তু আবারও সোমালিয়াতে দুর্ভিক্ষ আসন্ন। বিশ্বের ৪৫টি দেশে ৫ কোটি মানুষ অনাহারের দিকে ধাবিত হচ্ছে।

প্রতিদিন অনাহারে ১৯ হাজার ৭০০ মানুষের মৃত্যুর কথা উল্লেখ করে এনজিওগুলো বলছে, এর অর্থ হলো প্রতি চার সেকেন্ডে অনাহারে একজনের মৃত্যু হচ্ছে।

বিবৃতিতে স্বাক্ষর করা ইয়েমেন ফ্যামিলি কেয়ার অ্যাসোসিয়েশনের মহান্না আহমেদ আলি এলজাবালি বলেন, কৃষি ও ফসল উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের পরও একবিংশ শতাব্দীতে আমরা এখনও দুর্ভিক্ষ নিয়ে কথা বলছি। এটি কোনও একটি দেশ বা মহাদেশের বিষয় নয়, অনাহারের কখনও নির্দিষ্ট একটি কারণ ছিল না। এটি পুরো মানবতার অবিচারের বিষয়।

এর আগে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান ডেভিড বিসলে সতর্ক করে বলেছেন, বিশ্বের প্রায় ৩৪ কোটি মানুষ অনাহারের দিকে এগিয়ে যাচ্ছে । বিশ্বের ৮২টি দেশের ৩৪ কোটি ৫০ লাখ মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতার মুখে রয়েছে। করোনা মহামারীর আগের তুলনায় চরম খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

/এএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের